|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আ.লীগকে আর এদেশের মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

আ.লীগকে আর এদেশের মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদেরকে আর এই দেশের মানুষ ক্ষমা করবে না। ভারতে বসে এদেশে সন্ত্রাসী দিয়ে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, আর বাংলাদেশে ফিরে আসবে? তাদেরকে আমরা আসতে দিতে পারি না। সাহস থাকলে আসো, জনগণের সামনে আসো। খালেদা জিয়া জেলে ছিল ৬ বছর। আপনি (শেখ হাসিনা) আসেন, জেলে থাকেন সাত-আট বছর।’

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের ‘কেকে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়’ মাঠে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সুযোগ বার বার আসে না। এবার সুযোগ এসেছে, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার নির্বাচিত করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর সুযোগ নেই। এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকে দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।’

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকায় একটাও এনসিপি নাই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চাই, জনগণ পিআর বোঝে না।’

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘যেসব বিষয়ে একমত হয়েছি। সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে বিচার ব্যবস্থাকে স্থায়ীভাবে স্বাধীন করবে। যেন বিচার বিভাগ সব সময় স্বাধীনভাবে চলতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি এই কাজটি করবে।’

এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top