|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ইস্ট লন্ডন মসজিদের প্রথম বিজ্ঞান মেলায় হাজার হাজার কিশোর-তরুণের অংশগ্রহণ

ইস্ট লন্ডন মসজিদের প্রথম বিজ্ঞান মেলায় হাজার হাজার কিশোর-তরুণের অংশগ্রহণ


প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫

লন্ডন, ১৪ নভেম্বর ২০২৫:: বিজ্ঞান নিয়ে তরুণ ও যুব সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সায়েন্স ফেয়ার’ বা বিজ্ঞান মেলা।

৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এলএমসি’র তিনটি হলজুড়ে অনুষ্ঠিত এই মেলায় আড়াই হাজারেরও বেশি তরুণ-যুবক অংশগ্রহণ করেন । মেলার মূল উদ্দেশ্য ছিলো, তরুণ সমাজকে এ কথা বোঝানো যে, ধর্ম ও বিজ্ঞান আলাদা কিছু নয়, বরং একটি অপরটির পরিপুরক।

সাইয়েন্স মেলার আয়োজন সম্পর্কে ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, এই মেলা মহান সৃষ্টিকর্তার প্রতি আমাদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করে । আমরা চাই আমাদের তরুণরা যেন গর্বিত মুসলমান হিসেবে আত্মবিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও অবদান রাখে । তবে তা যেন হয় ইসলামিক শিক্ষার আলোকে, নৈতিকতা ও বিনয়ের সাথে।

মেলার কো-অর্ডিনেটর, ইস্ট লন্ডন মসজিদের ইয়ুথ এনগেইজমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান বলেন- দিনব্যাপী পরিবারবান্ধব এই আয়োজনে ছিলো ইন্টারঅ্যাকটিভ স্টল, লাইভ এক্সপেরিমেন্ট, এবং স্টিম তথা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ক কার্যক্রম । এসব পরিচালনা করেন শিক্ষার্থী, শিক্ষক এবং মুসলিম পেশাজীবীরা। এটি শুধু একটি শিক্ষামূলক মেলা ছিলোনা—বরং ছিলো কৌতুহল, হাতে-কলমে শেখার সুযোগ এবং কমিউনিটির মানুষের শিক্ষার এক সুন্দর উৎসব।

মেলার শেষ দিকে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনাসভা । ‘তাওহিদ ইন ন্যাচার’-শীর্ষক এই বিশেষ আলোচনার মুল বক্তা ক্যামব্রিজ ইউনির্ভাসিটির বিজ্ঞানী ও মেডিকেল গবেষক ড. ওসাইদ আথার ‘কীভাবে আল্লাহর একত্ব প্রকৃতির সর্বত্র বিরাজমান- তা ধর্ম ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top