|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।

সড়কে মানুষ আতঙ্কে আছে- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আপনি-আমি দুজনেই ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিনি। আর সড়কে কোনো আতঙ্ক নেই। আমি তো সড়ক দিয়েই এসেছি।

ছোট-খাটো দুয়েকটা ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গতকাল বরিশাল থেকে এসেছি। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ একটু বেশি ডিফিকাল্ট জায়গা। তাদের বিষয় নিয়ে আমার গতকাল কথা হয়েছে। এসব এলাকায় বড় ধরনের কিছু নেই। আজকাল ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে ফেলে দেয়। পরে এই কাটাগাছ সরাতে একটু সময় লাগে।

দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য, আপনারা হাতিয়ারের পারমিশন নেন না? ওটা তো শিকারের জন্য নেননি। গিয়ে যদি শিকারও করেন, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।’

আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এ সময় বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে হত্যা করার অধিকার আছে। এটা সব দেশে সব কালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top