|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সুস্থ জীবনের পরামর্শ পেতে এনএইচএস চালু করলো ‘হেলদি চয়েসেস কুইজ’

সুস্থ জীবনের পরামর্শ পেতে এনএইচএস চালু করলো ‘হেলদি চয়েসেস কুইজ’


প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫

লন্ডন, ৩০ নভেম্বর ২০২৫: আমরা সবাই জানি, শরীর ও মন দু’টিকে সুস্থ রাখা কত গুরুত্বপূর্ণ । কিন্তু ব্যস্ত জীবনে নিজেদের যত্ন নেওয়াটা অনেক সময় কঠিন মনে হয় । বিষয়টি কঠিন না করতে, এনএইচএস একটি নতুন অনলাইন কুইজ চালু করেছে—‘হেলদি চয়েসেস কুইজ’—যা আপনাকে আরও সুস্থ ও সুখী হওয়ার পথে প্রথম ছোট্ট পদক্ষেপ নিতে সাহায্য করবে । এই কুইজটি সম্পূর্ণ বিনামূল্যে, সহজ এবং কয়েক মিনিটেই শেষ করা যায়।
টেলিভিশনের জনপ্রিয় কমেডি ও সোপ-অভিনেত্রী নীনা ওয়াদিয়া এই কুইজ নিয়ে তৈরি এক নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অংশ নিয়েছেন। সেখানে দেখা যায়—নীনা আলোচক্রে দাঁড়িয়ে কুইজের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং নিজের ফলাফল দেখছেন। নীনা বলেন, “আমি কুইজটি করতে খুবই মজা পেয়েছি । এটি আমাকে আমার স্বাস্থ্য ও জীবনযাত্রা নিয়ে ভাবার সুযোগ দিয়েছে । আমার স্কোরে দেখলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিচ্ছি, তবে কিছু উন্নতির টিপসও পেয়েছি, যেগুলো এখন থেকে অনুসরণ করার পরিকল্পনা করছি।”
বৃটিশ হেলথ সেক্রেটারি অ্যাশলি ডালটন বলেন “এই দ্রুত ও সহজ কুইজটি মানুষের জন্য আরও সুস্থ ও সুখী জীবনের প্রথম পদক্ষেপ হতে পারে। আমরা ধূমপান কমানো, স্থূলতা রোধ এবং মানসিক স্বাস্থ্য–সহায়তা বাড়াতে কাজ করছি । এই কুইজ মানুষকে বিশেষজ্ঞ এনএইচএস পরামর্শ সহজেই হাতের নাগালে এনে নিজেকে সহায়তা করার সুযোগ দিচ্ছে। এটি আমাদের ১০ বছর মেয়াদি স্বাস্থ্য পরিকল্পনার অংশ, যেখানে চিকিৎসার বদলে প্রতিরোধকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
হেলদি চয়েসেস কুইজ আপনার উত্তর অনুযায়ী ১০-এর মধ্যে একটি স্কোর এবং জীবনযাত্রার প্রতিটি বিষয়ে ব্যক্তিগত পরামর্শ দেবে। পাশাপাশি আরও সহায়ক তথ্য ও বিনামূল্যের এনএইচএস রিসোর্স সাজেস্ট করে । যেমন- Drink Free Days, Couch to 5k অ্যাপ, বা মানসিক স্বাস্থ্যের জন্য Mind Plan কুইজ।

জিপি ড. আবদুল হাফিজ এমবিই সবাইকে কুইজটি করার আহ্বান জানিয়ে বলেন “কুইজটি করতে মাত্র ৫ মিনিট সময় লাগে। খাবার, ব্যায়াম, ঘুম, মদ্যপান, ধূমপান ও ভেপিং নিয়ে কয়েকটি প্রশ্নের ভিত্তিতে ব্যক্তিগত স্কোর পাওয়া যায়। শেষে আপনি পাবেন সহজ কিছু পরামর্শ—যা সবই বিশ্বস্ত এনএইচএস টুলের ওপর ভিত্তি করে । ছোট একটি পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে—যেমন ভালো ঘুমের চেষ্টা করা, যা মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলে। ‘Healthy Choices Quiz’ লিখে অনলাইনে সার্চ করলেই কুইজটি পাওয়া যাবে। চাইলে বন্ধুকে সঙ্গে নিয়ে এক কাপ চা খেতে খেতে এটি শেষ করতে পারেন।

নীনা ওয়াদিয়া আরও বলেন আমি সবাইকে কুইজটি চেষ্টা করার পরামর্শ দেব। আমি স্বাস্থ্যকে গুরুত্ব দিই, কিন্তু ব্যস্ত জীবনে সব সময় নিজের খেয়াল রাখা হয় না। কুইজটি আমাকে ভাবতে সাহায্য করেছে আমি কীভাবে আরও ভালো করতে পারি। বিশেষ করে ঘুমের বিষয়ে আমি আরও মনোযোগ দেব, আর সক্রিয় হওয়ার জন্য Couch to 5k অ্যাপ ব্যবহার করতে চাই । সরাসরি কুইজে যেতে ক্লিক করুন: https://www.nhs.uk/better-health/healthy-choices-quiz/?WT.mc_ID=HCQ_PR&wt.tsrc=PR

ইউকে এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top