|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইউকে বিএনপির অন্যতম উপদেষ্টা বিএনপির নেতা আব্দুল লতিফ জেপি আর নেই

ইউকে বিএনপির অন্যতম উপদেষ্টা বিএনপির নেতা আব্দুল লতিফ জেপি আর নেই

প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ইউকে বিএনপি’র অন্যতম উপদেষ্টা আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন। সোমবার দুপুর ১টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল লতিফ জেপি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। আব্দুল লতিফ জেপি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, সমাজসেবক এবং সংগঠক। যুক্তরাজ্যে অবস্থানকালেও তিনি বাঙালি কমিউনিটির একজন সম্মানিত সালিশ ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসী বাঙালিদের নানা সমস্যার সমাধানে নিরলস কাজ করেছেন। সততা, নিষ্ঠা ও মানবসেবার জন্য তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি দিরাই-শাল্লা ও সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় শত শত গরীব-দুঃখী মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী, কাপড়, নগদ টাকা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতেন। প্রতি বছর তিনি লন্ডন থেকে একাধিকবার দেশে আসতেন মানুষের টানে। দেশপ্রেম আর মানবসেবার অনুভূতি তাকে বারবার টেনে আনত মাটি ও মানুষের কাছে। দেশে ফিরলেই সাধারণ মানুষ তাকে ঘিরে ধরত, তিনি সবার খোঁজখবর নিতেন, হাসিমুখে সেবা দিতেন।

বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ জেপি’র মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক-সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top