জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র এজিএম ও নির্বাচন রোববার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫
জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ আগামী ৭ ডিসেম্বর রোববার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ব লন্ডনের চেশায়ার স্ট্রিটের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত জকিগঞ্জের প্রবাসীদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ মাওলানা মুসলেহ উদ্দিন । সংবাদ বিজ্ঞপ্তি


