|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নর্থাম্পটনে জমকালো আয়োজনে দ্য রিলম রেস্টুরেন্ট উদ্বোধন

নর্থাম্পটনে জমকালো আয়োজনে দ্য রিলম রেস্টুরেন্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫

এহসানুল ইসলাম চৌধুরী শামীম ,লন্ডন :: যুক্তরাজ্যের নর্থাম্পটনের খাবারের জগতে নতুন নাম দ্য রিলম। সময়ের চাহিদা, আধুনিক স্বাদ আর নতুন প্রজন্মের ভাবনার মেলবন্ধনে মঙ্গলবার ৯ ডিসেম্বর নর্থাম্পটনে ওয়েলিংবরো রোডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে রেস্টুরেন্টটির যাত্রা সূচনা করেন নর্থাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফি রহমান ও অমি রহমান। বক্তব্য রাখেন নর্থাম্পটন পুলিশ ফায়ার অ্যান্ড ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান, সেক্রেটারি জেনারেল মিটু চৌধুরী এবং এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের ফাউন্ডার ইয়াওর খান, কাউন্সিলর নাজ ইসলাম, সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, সলিসিটর জাবির মিয়া জেপি।

রাফি রাহমান বলেন, আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন হয়েচ্ছে। আমরা তিন ভাই বাবার দেখানো পথে হাঁটছে। বাবা ৩০ বছরদরে এই কারি ইন্ডাস্ট্রিতে সাথে আছেন। আমরা গর্বিত যে বাবার সাথে কাজ করতে পরছি। তরুণরা এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে এলে আমরা আরও শক্তিশালী হবো।

ছেলেরা নতুন ভাবনা নিয়ে বাবার দেখানো পথে হাঁটছে এতে খুশি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের চীপ ট্রেজারার টিপু রহমান বলেন, আমি আজ খুব খুশি আমার তিন ছেলে তারা এই রেস্টুরেন্ট করছে । এটা আমার জন্য গর্বের। তারা যেন আরও ভালো করে, ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে পারে এই দোয়া করি।

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান বলেন, টিপুর তিন ছেলে নতুন প্রজন্মকে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত করেছে। তারা আজ একটি চমৎকার রেস্টুরেন্ট উদ্বোধন করলো। এখানের খাবারের স্বাদ অসাধারণ, নতুনত্ব রয়েছে। কঠিন সময়েও যখন অনেক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, তখন নতুন প্রজন্মের এমন উদ্যোগকে আমরা সবসময় সমর্থন দিই।

এছাড়া উপস্থিত ছিলেন, আর্টা অ্যাওয়ার্ডসের ফাউন্ডেশর মোহাম্মদ মুনিম, স্থানীয় ‍ব্যবসায়ী সিরাজুল ইসলাম রুপা, স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন, স্থানীয় ব্যবসায়ী রাজা মিয়া, চাটার্ড একাউন্টেড সানুয়ার চৌধুরী, এনবিএর চেয়ারম্যান আকিক মিয়া, মইন চৌধুরীসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অতিথিরা।

দ্য রিলম রেস্টুরেন্টেরে তাকছে চায়নিজ জাপানি সুসি, গ্রিল, পেন এশিয়ান খবার।

ইউকে এর আরও খবর
পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top