|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শীত আসতেই ফুড ব্যাংকের ওপর বাড়ছে চাপ

শীত আসতেই ফুড ব্যাংকের ওপর বাড়ছে চাপ


প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫

টাওয়ার হামলেটস কাউন্সিল বারার ফুড হাবগুলোর জন্য তহবিল ৮ লাখ ৮৫ হাজার পাউন্ড বৃদ্ধি করা হয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। বরোর গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা প্রদানকারী সংগঠনগুলি যাতে যেসব জায়গায় খাদ্য সহায়তা প্রয়োজন সেখানে প্রয়োজনীয় খাদ্য বিতরণ করতে পারে, তা নিশ্চিত করতে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

জীবনযাত্রার ব্যয় সংকট শুরু হওয়ার পর থেকে দেশের বিপুল সংখ্যক মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য ব্যাংকের ওপর নির্ভর করছেন।

দারিদ্র্য বিমোচন বিষয়ক চ্যারিটি সংগঠন “দ্য ট্রাসেল ট্রাস্ট” অনুমান করেছে যে, আগামী কয়েক মাসে তারা প্রতি ১০ সেকেন্ডে একটি করে ফুড পার্সেল প্রদান করবে।

ট্রাসেল ট্রাস্ট সতর্ক করেছে যে, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকায় এই শীতে ফুড ব্যাংকের ওপর নির্ভরশীলতা ও এর চাহিদা আরও বাড়বে।

বেথনাল গ্রিনের ফুড হাব, যা স্থানীয় চ্যারিটি গুলোকে তাজা খাবার ও গ্রোসারী সরবরাহ করে থাকে। এই ফুড হাবটি প্রতিষ্ঠিত হয়েছিল করোনা মহামারির সময়। আশা করা হচ্ছে, চলতি অর্থবছরে ২ দশমিক ৮ মিলিয়নের বেশি খাবারের মূল্য সমান মিল বিতরণ করা হবে।

এই হাবটি বরোতে খাদ্য সহায়তা নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। যা ৮০টিরও বেশি ফুড এইড প্রজেক্টে সহায়তা দিচ্ছে। পাশাপাশি বরোর বাসিন্দাদের জন্য স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগও প্রদান করছে। এই সুযোগ কর্মসংস্থানের জন্য সফট স্কিল হিসেবে সহায়তা করে।

কাউন্সিল থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে পাইকারি দামে আবশ্যকীয় খাদ্য সামগ্রী বেশি পরিমাণে কেনা যাবে। পাশাপাশি খাদ্য পুনঃব্যবহার সংস্থাগুলোর মাধ্যমে ডেলিভারিও পাওয়া যাবে। যাতে ভালো মানের খাদ্য ল্যান্ডফিলে চলে যাওয়ার পরিবর্তে তা রেখে দেওয়া যায়।

এই প্রকল্পটিতে অতিরিক্ত অর্থায়ন করছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি)—এর হাউসহোল্ড সাপোর্ট ফান্ড।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “ফুড ব্যাংক শুধু জরুরি খাদ্য সরবরাহ করে না, তারা কঠিন সময়ে থাকা মানুষের কাছে আশা, মর্যাদা এবং সহায়তাও প্রদান করে।”

তিনি বলেন, “স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যারা এই গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন— মানুষকে একটি উষ্ণ, নিরাপদ স্থানে স্বাগত জানান এবং শুধুমাত্র স্বাস্থ্যকর খাদ্যই নয়, আরও বিস্তৃত পরামর্শ ও সহায়তার দিক নির্দেশনাও প্রদান করেন।”

ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার ফুড হাব পরিদর্শন করেন, সেখানে স্বেচ্ছাসেবীরা খাদ্য প্রেরণের জন্য ক্রেট প্যাক প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিলেন।

তিনি বলেন, “জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট চলতে থাকায়, দেশের বিভিন্ন অঞ্চল সহ আমাদের বরোর অনেক মানুষই ফুড ব্যাংকের উপর নির্ভর করছেন।”

তিনি বলেন, “শুধুমাত্র খাদ্য সরবরাহ করাই নয়, পুষ্টিকর খাদ্য সরবরাহ করাও জরুরি, কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এবং শিশুদের শিক্ষাগত সাফল্য কমিয়ে দেয়। আমাদের সহযোগীদের সাথে মিলে আমরা এই জরুরি কাজটি চালিয়ে নিতে চাই যাতে দারিদ্র্য হ্রাস ও সংকটে থাকা মানুষজন সহায়তা পান।”
ফ্যামিলি অ্যাকশনের ফুড ক্লাব কো—অর্ডিনেটর আয়লা বুয়ুরান বলেন, “হাব বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে, যা আমাদের খাদ্য স্টোর পরিষেবায় আসা মানুষদের সুষম খাদ্য দিতে সহায়তা করে। আমরা ফুড হাব থেকে যে অতিরিক্ত খাদ্য ও সহায়তা পাই তা আমাদের সার্ভিসের জন্য অপরিহার্য। আমাদের ফুড স্টোর প্রোগ্রামের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের ৫০০ টিরও বেশি পরিবারকে সহায়তা করা হয়।”

ঋণ ব্যবস্থাপনা, গৃহস্থালি বিল, স্কুল ইউনিফর্ম এবং আরও অনেক বিষয়ে পরামর্শ ও সহায়তার জন্য আমাদের কস্ট অব লির্ভিং হেলপ ওয়েবপেজ (www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/cost-of-living/Cost-of-living.aspx) ভিজিট করুন।
এই পেজে একটি অনলাইন বেনিফিট চেকার রয়েছে, যা বাসিন্দারা কয়েকটি ক্লিকের মাধ্যমে জানতে পারবেন তারা কোন কোন সহায়তা পেতে পারেন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top