|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিবিসির প্রতিবেদন : ভেনেজুয়েলার ক্ষমতায় যুক্তরাষ্ট্র নয়, এখনও মাদুরোর মিত্ররাই বহাল

বিবিসির প্রতিবেদন : ভেনেজুয়েলার ক্ষমতায় যুক্তরাষ্ট্র নয়, এখনও মাদুরোর মিত্ররাই বহাল

প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন এবং আছেন। মাদুরো আটকের রদ্রিগেজকে শপথবাক্য পাঠ করিয়েছে সুপ্রিম কোর্ট। যে আদালতটিও মাদুরোর রাজনৈতিক আন্দোলনের প্রতি অনুগত এবং সেখানের দায়িত্বেও রয়েছেন তার অনুগতরাই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি খুব জোর দিয়ে বলাই যায় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে’ বলে যে ঘোষণা দিয়েছিলেন, বাস্তবতা তেমন নয়। কারণ দেশটির ক্ষমতায় এখনও যুক্তরাষ্ট্র নয়, মাদুরোর মিত্ররাই বহাল রয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ যেখানে বলেছেন, ভেনেজুয়েলা নিজেকে রক্ষা করবে, সেখানে ট্রাম্পের বক্তব্যের ইঙ্গিত তিনি আশা করছেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। অর্থাৎ ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টি। কিন্তু এই কথা বলে যুক্তরাষ্ট্র আসলে কী বোঝাতে চাইছে?

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার মাটিতে নেই। যদিও ট্রাম্প সে সম্ভাবনা পুরোপুরি নাকচও করেননি।

তবে আপাতত যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ভিন্ন ধরনের এক নিয়ন্ত্রণক্ষমতা। মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার যে চিত্র সামনে আনা হয়েছে, সেটি এখনো ক্ষমতায় থাকা অনুগতদের সামনে কার্যত এক ধরনের হুমকিস্বরূপ বার্তা।

মাদুরোর প্রতি যারা অনুগত তারা অবশ্য এটিও ভালো করে জানেন যে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ না করলে তারাও হতে পারেন পরবর্তী লক্ষ্য। কাগজে-কলমে তারা এখনও ক্ষমতায় থাকলেও, বাস্তবে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলার মতো অবস্থানে কতটা আছেন মাদুরোর মিত্ররা সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top