|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত সিলেটের ৩ জন

আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত সিলেটের ৩ জন


প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: বাংলাদেশিদের মানব পাচারের জন্য নেপালকে নতুন ট্রানজিট হিসেবে ব্যবহার করা একটি আন্তর্জাতিক দালাল চক্রে সিলেটের তিনজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ইউরোপ ও উত্তর আমেরিকায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তরুণদের ভিজিট ভিসায় নেপালে নিয়ে গিয়ে জিম্মি করা, নির্যাতন এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে।

এনএসআইয়ের একটি বিশেষ প্রতিবেদনে সিলেটের ব্রিটিশ নাগরিক মিজানুর আমিন, সিলেট শহরের মো. শামীম এবং মিরাবাজার এলাকার মো. শোয়েবের নাম উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালকেন্দ্রিক এই মানব পাচার চক্রে তারা স্থানীয় পর্যায়ে লোক সংগ্রহ। বিদেশযাত্রার প্রলোভন দেওয়া এবং আন্তর্জাতিক দালালদের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজে জড়িত ছিলেন।

গোয়েন্দা তথ্যে জানা গেছে, দালালচক্রটি সিলেটসহ দেশের বিভিন্ন জেলার তরুণদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে আকৃষ্ট করে। পরে সহজে ভিসা পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাদের ভিজিট ভিসায় নেপালে পাঠানো হয়। কাঠমান্ডু পৌঁছানোর পর ভুক্তভোগীদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে ভয় দেখানো হয় এবং মুক্তিপণ আদায় করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নেপাল থেকে পাচারকারীরা ভুক্তভোগীদের ইউরোপ ও উত্তর আমেরিকায় পাঠানোর চেষ্টা করে। এ ক্ষেত্রে ঢাকা–কাঠমান্ডু–রোম–বেলজিয়াম এবং ঢাকা–কাঠমান্ডু–হংকং–কানাডা রুট বেশি ব্যবহার করা হচ্ছে।

নেপালকেন্দ্রিক মানব পাচারের এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত জোরদারের সুপারিশ করেছে এনএসআই। একই সঙ্গে মামলাগুলো সিআইডির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে হস্তান্তর, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে আর্থিক লেনদেন তদারকি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বিদেশি মিশনগুলোকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, নেপাল হয়ে ইউরোপে মানব পাচারের চেষ্টা গত এক বছর ধরে বেড়েছে। তিনি বলেন, সিলেট অঞ্চলের মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ প্রবাসী পরিচয় ও বিদেশি নাগরিকত্ব দেখিয়ে অনেকেই সহজেই বিশ্বাস অর্জন করছে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মানব পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। সিলেটের যেসব ব্যক্তির নাম উঠে এসেছে, তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

প্রচ্ছদ এর আরও খবর
কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top