|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে একটি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই চক্ষু শিবির পরিচালিত হয়।

“অন্ধ জনে দেহ আলো”-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত শিবিরে ফুলবাড়ি ইউনিয়নের প্রায় ৩০০ জন দরিদ্র, দুঃখী ও অসহায় চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জন রোগীর চোখের ছানি ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।

চক্ষু শিবির চলাকালে পরিদর্শনে উপস্থিত ছিলেন ভিশন কেয়ার ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি ও ইউরো বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল মুহাইমিন রাফি, লিলি ডিন, আবিদা সুলতানা লাকী, মায়মুনাহ মুনিম রিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী এহতেশামুল আলম জাকারিয়া, ফুলবাড়ি ইউনিয়নের কমিউনিটি ব্যক্তিত্ব আসাদুজ্জামান পাপ্পু, জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হুসনেগীর, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইসমাইল আহমেদ, সাবেক সভাপতি সুলেমান আহমদ এবং টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মামুন আহমদ।

এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ, টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও জামিয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর, মো. দেলোওয়ার হোসেন, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দিন আহমদ, আবু তাহের, ফারুক মিয়া, সামছুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার জসিম, সুহেল উদ্দিন এবং এম এ মুনিম জাহেদী ক্যারল। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top