শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে স্কানথর্প বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের স্কানথর্প বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারি রোববার দুপুরে স্কানথর্পের একটি স্থানীয় কমিউনিটি হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কানথর্প বিএনপির নেতা মোহাম্মদ শহিদুর রহমান জামাল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ আক্কাস আলী, আব্দুল্লাহ আল আজিজ, আক্তার চৌধুরী, নাঈম তালুকদার, মাহবুবুর রহমান জাকিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমুল ইসলাম, মালেক মিয়া, মোহাম্মদ আবু খালেদ, মোহাম্মদ শিপন চৌধুরী, মাহমুদুল হক মান্না, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট এবাদুর রহমান, বেলাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ফয়সাল আহমেদ, ইমন চৌধুরী, শাহেদুর রহমান, রামিমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত, জিয়া পরিবারের মঙ্গল, দেশের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার ডাক নাম ছিল কমল। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। সংবাদ বিজ্ঞপ্তি

