|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এক্সিটারে ডেভন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

এক্সিটারে ডেভন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬

 সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের ডেভনের এক্সিটারে ডেভন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি (রবিবার) এক্সিটারের একটি স্থানীয় হলে আয়োজিত এই অনুষ্ঠানে ডেভন ও পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি। নারী-পুরুষের পাশাপাশি শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ডেভন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সদস্য খন্দকার হাদি হাসান বাবুর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি সাহার লশকরের সভাপতিত্বে পুরো অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মহান মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস, স্বাধীনতা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি তউরিস আলী, সাধারণ সম্পাদক মিশকাত আলমসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশি কমিউনিটির সিনিয়র নেতারা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন, সাইফ জোসেফসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও অর্থবহ হয়ে ওঠে।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ওপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ সময় সদ্য প্রয়াত এক্সিটারের প্রবীণ কমিউনিটি নেতা শহিদুল হাসানের মৃত্যুতে ডেভন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ভোজের আয়োজন করা হয়। প্রবাসে থেকেও একত্রিত হয়ে বিজয় দিবস উদযাপনের সুযোগ পেয়ে উপস্থিত সবাই সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top