|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেনে ‘চরম দারিদ্র্য’ রেকর্ড উচ্চতায়, বেশি ঝুঁকিতে বাংলাদেশী ও পাকিস্তানিরা

ব্রিটেনে ‘চরম দারিদ্র্য’ রেকর্ড উচ্চতায়, বেশি ঝুঁকিতে বাংলাদেশী ও পাকিস্তানিরা

প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: ব্রিটেনে চরম দারিদ্র্যে বসবাসকারী মানুষের সংখ্যা তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) এক নতুন প্রতিবেদন। এতে বলা হয়, বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ এমন দারিদ্র্যসীমার নিচে বাস করছে, যেখানে ন্যূনতম জীবনযাপনও কঠিন হয়ে পড়ে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, বাসাভাড়া পরিশোধের পর যেসব পরিবারের আয় যুক্তরাজ্যের মধ্যম আয়ের ৪০ শতাংশের নিচে, তাদের এই চরম দারিদ্র্যের মধ্যে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ, দুই সন্তানসহ একটি দম্পতির বার্ষিক আয় ১৬ হাজার ৪০০ পাউন্ডের (প্রায় ২৪ লাখ টাকা) কম হলে তাকে ‘অতি চরম দরিদ্র’ হিসেবে গণ্য করা হয়। এ শ্রেণির মানুষ এখন মোট দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেক।

জেআরএফ জানায়, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী ও পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটিগুলো এই দারিদ্র্যের সবচেয়ে বড় শিকার। দেশটিতে শিশু দারিদ্র্যের হার টানা তৃতীয় বছরের মতো বেড়ে ৪৫ লাখে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্র্যের হার ১৯৯৪–৯৫ সালে যেখানে ছিল ২৪ শতাংশ, তা কমে ২০২৩–২৪ সালে ২১ শতাংশে নেমেছে। তবে একই সময়ে চরম দারিদ্র্যের হার বেড়ে ৮ শতাংশ থেকে ১০ শতাংশে পৌঁছেছে, যা বর্তমানে দেশটির মোট দরিদ্র মানুষের প্রায় অর্ধেক। শ্বেতাঙ্গদের তুলনায় সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশী ও পাকিস্তানি সম্প্রদায় এবং প্রতিবন্ধী ব্যক্তিরা দারিদ্র্যের কারণে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন।

দারিদ্র্য বিমোচনে ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ‘টু চাইল্ড লিমিট’ বা দুই সন্তান পর্যন্ত কল্যাণ ভাতার সীমা বাতিলের ঘোষণা দিয়েছেন। তবে জেআরএফ সতর্ক করে বলেছে, কেবল এই একটি পদক্ষেপ যথেষ্ট নয়। সংস্থাটির মতে, সরকারি কৌশল আরো জোরালো না হলে দারিদ্র্যের এই বিস্তার রোধ করা সম্ভব হবে না।

দারিদ্র্য বিমোচন চ্যারিটি ‘বিগ ইস্যু’-এর প্রতিষ্ঠাতা জন বার্ড এই রিপোর্টকে সমাজের জন্য একটি ‘বড় দুঃসংবাদ’ বলে অভিহিত করেছেন। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এই সংকটকে আরো ঘনীভূত করেছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top