|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে কোকো’র ১১ তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে কোকো’র ১১ তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শহীদ আরাফাত রহমান কোকোর ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সার্বিক তত্ত্বাবধানে ২৫ জানুয়ারি সোমবার বাদ এশা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানান এবং আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবার ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ শামসুদ্দিন শামীম, সাবেক সহসভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, সাবেক সহসভাপতি আশরাফ উল ইসলাম হীরা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আক্তার হোসেন, সাবেক সিনিয়র সদস্য শামসুর রহমান মাহতাব, সাবেক সিনিয়র সদস্য এম. এ. সালাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজন আলী সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, সাবেক সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, সাবেক কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, লন্ডন মহানগর বিএনপির নেতা আব্দুস সালাম আজাদ, এম. এ. তাহের, জিয়াউর রহমান, সৈয়দ আতাউর রহমান, হালিমুল ইসলাম হালিম, বাচ্চু মিয়া, তারেক উদ্দিন, জয় ইসলাম, রফিক আহমদ, সৈয়দ খবির, নিজাম উদ্দিন, নিউহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আকলিমুর রেজা চৌধুরী মান্না, মেহদাদ আহমেদ, ইকবাল হোসেন, যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সহসভাপতি আক্তার হোসেন শাহিন, সহসভাপতি শাহজাহান আলম, সাবেক সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমক হোসেন, ইমরানুল হক রাসেল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top