|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬

ব্রিটেনের লন্ডন শহরে সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুল ইউকে কমিউনিটির উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।

অনুষ্ঠানে মারুফ হাসান ও জুয়েল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহ্বাব হোসেন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম. বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী, মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এহতেশাম উদ্দিন বুলবুলসহ ব্রিটেনে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহ্বাব হোসেন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি দি এইডেড হাই স্কুলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি ও বিভিন্ন অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।” এছাড়াও অতিথিরা তাঁদের বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামী সামারে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে ২০২৮ সালে স্কুলের শতবর্ষ উপলক্ষে একটি বড় পরিসরের আয়োজনের আশাও প্রকাশ করেন।

শেষ পর্বে নির্মাণ স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টে রানারআপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।

মামুনুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মিলনমেলাটি রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top