|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক


প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক, ০৪ ফেব্রুয়ারি ২০২৬:: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান ও প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

এর আগে মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাসভবন (মাস্টার বাড়ি) তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্টেই সুমনের মৃত্যু হয়েছে।

এদিকে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের আকস্মিক মৃত্যুতে লন্ডন ও সিলেটের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল প্রয়াণে যুক্তরাজ্যের বাংলা কমিউনিটিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ গ্রামের অজমির স্কুল প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক ও সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি পরিবার নিয়ে লন্ডন থেকে দেশে এসেছিলেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী ও সন্তানদের যুক্তরাজ্যে বিদায় জানান। নির্বাচন শেষে তার পুনরায় যুক্তরাজ্যে ফেরার কথা ছিল।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক :
কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ক্লাব সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

এদিকে সাংবাদিক সুমনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে দেশে ও প্রবাসে বিএনপির নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

অপরদিকে, মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠু পৃথক শোকবার্তায় বলেন, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সমাজসেবা ও সাংবাদিকতার পাশাপাশি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্যের পাশাপাশি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে তার অগ্রণী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় মাহিদুর রহমান ও নাসির উদ্দিন মিঠু মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

যুক্তরাজ্য বিএনপির শোক :
এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন এর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তার অবদান ছিল অপরিসীম ।

শোকবার্তায় নেতৃদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top