|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের রমাদান প্রস্তুতিমূলক অধিবেশন অনুষ্ঠিত

লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের রমাদান প্রস্তুতিমূলক অধিবেশন অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পপলার মসজিদে এশার নামাজের পর এক বিশেষ প্রস্তুতিমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। রমাদানকে যথাযথভাবে গ্রহণ এবং আত্মশুদ্ধির মাধ্যমে জীবন গঠনের লক্ষ্যে আয়োজিত এ অধিবেশনে বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম ও ইসলামী বক্তা ড. আব্দুস সালাম আজাদী। বিশেষ অতিথি ছিলেন মসজিদের ট্রাস্টি ও চেয়ারম্যান জনাব নুরুল আমিন। অধিবেশনে সভাপতিত্ব করেন লন্ডন সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাজী ফয়জুল ইসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন রিজিয়নের সেক্রেটারি জনাব এমদাদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রমাদানকে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহভীতির মাস হিসেবে উল্লেখ করে বলেন, রমাদানকে ফলপ্রসূ করতে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ জরুরি। শুধু কেনাকাটার প্রস্তুতি নয়, বরং মাসব্যাপী ইবাদত ও আমলের একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি মুসল্লিদের তওবা-ইস্তেগফারের প্রতি গুরুত্বারোপ করে নিয়মিত ইস্তেগফার পাঠ এবং ‘সাইয়্যিদুল ইস্তেগফার’ মুখস্থ করার আহ্বান জানান।

ড. আব্দুস সালাম আজাদী আরও বলেন, শিরক, হত্যা ও ব্যভিচারের মতো বড় গুনাহ থেকে বিরত থাকার পাশাপাশি আন্তরিক তওবা ও নেক আমলের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। রমাদানে সালাত সুদৃঢ় করা, কুরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, যাকাত আদায়, তাহাজ্জুদ কায়েম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি গ্রহণ এবং হারাম উপার্জন থেকে দূরে থাকার আহ্বান জানান।

রমাদানের চাঁদ দেখার দোয়া মুখস্থ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই দোয়ার মাধ্যমে নতুন মাসের জন্য নিরাপত্তা, ঈমান ও ইসলামের বরকত কামনা করা হয়। তিনি মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য দোয়া করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কাজী ফয়জুল ইসলাম পারভেজ বলেন, রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে। আল্লাহ যেন আমাদের এ বরকতময় মাস পর্যন্ত পৌঁছার তাওফিক দান করেন। রমাদান পবিত্রতা, তাকওয়া ও গুনাহ মাফের মাস। ব্যক্তিগত ও পারিবারিক প্রস্তুতির মাধ্যমে আমাদের ঘরে ঘরে ইবাদতের পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

দোয়া ও মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনার মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগ রমাদানকে আরও অর্থবহ ও কল্যাণময় করে তুলবে এবং কমিউনিটির মাঝে দ্বীনি চেতনা জাগ্রত করবে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top