|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬

পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড স্ট্রিটে অবস্থিত ‘দারুল উম্মাহ সেন্টার’-এ দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারের কেন্দ্রীয় ষাণ্মাসিক সদস্য সম্মেলন ৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হয়।

সংগঠনের আমীর মাওলানা আব্দুর রহমান মাদানীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল খলিলুর রহমানের পরিচালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই পবিত্র কালামে পাক থেকে দারসে কুরআন পেশ করেন মাওলানা মুমীনুল ইসলাম ফারুকী।

স্বাগত বক্তব্যে সংগঠনের আমীর মাওলানা আব্দুর রহমান মাদানী দাওয়াতী জীবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। আমাদের প্রধান দায়িত্ব হলো মানুষকে মহান আল্লাহর দিকে আহ্বান করা, দ্বীনের ওপর অবিচল থাকা এবং দ্বীনের প্রচার করা। সর্বাবস্থায় জামাতবদ্ধ জীবন যাপন, কর্মীদের মধ্যে দ্বীনি সম্পর্ক ও পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে তোলা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সফলতা অর্জনে ‘দায়ী ইলাল্লাহ’-এর ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মুসলিম উম্মাহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আল্লাহ তায়ালা যেন সবাইকে হেফাজত করেন সেই দোয়া করেন তিনি।

এরপর গত সভার কার্যবিবরণী পেশ করা হয় এবং তা নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। গ্রেটার লন্ডনসহ অন্যান্য শাখার ষাণ্মাসিক রিপোর্ট ও আগামী ছয় মাসের পরিকল্পনা পেশ করেন যথাক্রমে হাফেজ মাওলানা আব্দুল মুকিত, ব্যারিস্টার রফিকুল হক ও আবুল মিয়া। মহিলা বিভাগের রিপোর্ট উপস্থাপন করেন মাহরুহা খাতুন। রিপোর্টসমূহের ওপর প্রশ্নোত্তর শেষে জোহরের বিরতি দেওয়া হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সংগঠনের ডিপুটি সেক্রেটারি জেনারেল মাওলানা ফারুক হোসেইন। এ পর্বের শুরুতে একটি নাশিদ পরিবেশন করেন আফজল নাঈম। এরপর গত ছয় মাসের আর্থিক রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শাব্বির আহমদ কাওসার।

সংগঠনের সিলেবাস বিষয়ে আপডেট প্রদান করেন তারবিয়্যা সেক্রেটারি অধ্যাপক ফরিদ আহমদ রেজা। এছাড়া বিভিন্ন বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্ট দায়িত্বশীলবৃন্দ। মুহাসাবা পর্ব শেষে সংগঠনের আমীর মাওলানা আব্দুর রহমান মাদানীর বিদায়ী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।

দিনব্যাপী এ সদস্য সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সদস্য ও সদস্যাবৃন্দ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top