|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভোটের প্রচারণার শেষ রাতে সিলেটে প্রবাসী বিএনপি নেতাদের মিলনমেলা

ভোটের প্রচারণার শেষ রাতে সিলেটে প্রবাসী বিএনপি নেতাদের মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারণার শেষ রাতে সিলেটে অনুষ্ঠিত হলো প্রবাসী বিএনপি নেতাদের এক ব্যতিক্রমী মিলনমেলা। দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরে আসা প্রবাসী নেতারা যেন কর্মব্যস্ত প্রবাস জীবনের ক্লান্তি ভুলে এক হয়ে মিলিত হন এই আয়োজনে। বিদেশের মাটিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন হাতে হাত রেখে আন্দোলন করা এসব নেতাদের সম্মানে সোমবার রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আ ম অহিদ আহমদ এবং যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার টেমসাইড বিএনপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বদরুল আলম। তাদের উদ্যোগ প্রশংসিত হয়েছে উপস্থিত নেতাকর্মীদের মাঝে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরের হোটেল প্লাজায় বৃহত্তর সিলেটের প্রবাসী জাতীয়তাবাদী নেতাদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সমাবেশ ও প্রচারণা শেষে বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা এতে অংশ নেন। এবারের নির্বাচনে অংশ নিতে প্রবাস থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী একযোগে দেশে এসেছেন-যা আগে কখনও দেখা যায়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট প্লাজার স্বত্বাধিকারী মোহাম্মদ বদরুল আলম।

প্রবাসী নেতাদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি এবং নির্বাচনের দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে বক্তব্য রাখেন অহিদ আহমদ। তিনি বলেন, “দলের পক্ষে কাজ করতে যারা প্রবাস থেকে দেশে এসেছেন, তাদের সম্মানার্থেই এই আয়োজন। তাদের ত্যাগ ও অবদান দল আজীবন স্মরণ রাখবে।”

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি প্রার্থীদের পক্ষে কাজ করতে আসা প্রবাসী নেতাকর্মীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। ভোটের পরও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।

আয়োজক মোহাম্মদ বদরুল আলম উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, তাদের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন। সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, পর্তুগাল, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, কুয়েতসহ বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এতে অংশ নেন। প্রায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

প্রবাসী নেতৃবৃন্দ এ আয়োজনের জন্য অহিদ আহমদ ও বদরুল আলমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top