|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান : আবুল কালাম আজাদ

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান : আবুল কালাম আজাদ

প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইস্ট লন্ডন মসজিদসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। নির্বাচন উপলক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লিফলেট বিতরণ শেষে লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও প্রবীণ বিএনপি নেতা আমির উদ্দিন মাস্টার এবং পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বিএনপির প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, বিএনপি নেতা আব্দুস শহীদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু ও আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি কদর উদ্দিন, মো. আকলুছ মিয়া ও এম এ তাহের, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, নেতা এম আরিফ আহমেদ, নুর বকস ও মবিন ভুঁইয়া কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া লন্ডন মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. জিয়াউর রহমান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, ইস্ট লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক একলিমুর রাজা চৌধুরী মান্নাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top