লন্ডনে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
লন্ডনের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে শনিবার (১৪ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ১০০টিরও বেশি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান আমিরুল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান সংগঠক আতা রহমান।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন মাহিদ চৌধুরী, ড. আবুল, আকলাম হোসেন, উজ্জোল আহমেদ, সুহান খান, ডুয়েল আহমেদ এবং নাসির।
প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন সাবুল হক, আবদুল মুক্তাদির শামীম, মোহাম্মদ আবেদীন, আতাউর রহমান মিয়া এবং মোহাম্মদ সিদ্দিক খালেদ।
প্রতিযোগিতায় অ্যাডভান্সড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জয়নাল উদ্দিন ও রেদোয়ান সাব্বির জুটি, রানার-আপ নুরুল ও তুহিন জুটি। ইন্টারমিডিয়েট বিভাগে বিজয়ী হয়েছেন মাসুম ও রুবেল জুটি, রানার-আপ জুনায়েদ ও বিলাল জুটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপদের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের স্পন্সর ছিল হিউম্যান রিলিফ ফাউন্ডেশন। আয়োজকরা জানান, ভবিষ্যতে টুর্নামেন্টটি আরও বড় পরিসরে এবং নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

