লন্ডন প্রবাসী বুরহান হত্যার প্রতিবাদে সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটের জকিগঞ্জের হাওরে লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় ‘জাস্টিস ফর বোরহান ক্যাম্পেইন কমিটি ইউকে’র উদ্যোগে পূর্ব লন্ডনের মারডেল স্ট্রিটস্থ মাদানী গার্লস স্কুলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন কমিউনিটি সংগঠক আবু সুফিয়ান চৌধুরী।
সভায় বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা রফিক উল্লাহ রফিক, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, মাওলানা ফয়েজ আহমদ, অধ্যাপক আব্দুল হাই, সাবেক কাউন্সিলর শাহ আলম ও যুব নেতা আনোয়ার খান প্রমুখ।
সভায় বক্তারা প্রবাসী বুরহান উদ্দিন শফিকে নৃশংসভাবে হত?্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন ,হত?্যকাণ্ডের দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ খুনীদের গ্রেফতার করতে পারেনি তাই অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে-বিদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

