|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাজ্যের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। প্রচণ্ড শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে যুক্তরাজ্যের কার্ডিফ শহরের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট (শহীদ মিনার) প্রাঙ্গণে দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় ওয়েলস বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন সংগঠন।

শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে অংশ নেয় কার্ডিফ সিটি কাউন্সিলের কাউন্সিলরবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, ওয়েলস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, যুবদল, ছাত্রদল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন, অর্গানাইজেশন ফর দ্য রেকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস (সাউথ ওয়েলস কমিটি)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন।

এ ছাড়া বাংলাদেশ থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আনুষ্ঠানিকভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর দিলওয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় মনুমেন্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন ব্যবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম এবং নারী প্রতিনিধি সায়েদা আফরীন জাহান।

বক্তারা বলেন, একুশ আমাদের অহংকার ও আত্মপরিচয়ের প্রতীক। একুশের পথ ধরেই আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখাতে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাউন্সিলর দিলওয়ার আলী বলেন, ভাষা আন্দোলনের এই রক্তঝরা দিনটি এখন আর শুধু শোকের নয়, বরং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিনে পরিণত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top