বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের উদ্যোগে কমিউনিটি ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্যান্ডওয়েল গ্র্যান্ড মসজিদ-এ বৃহৎ পরিসরে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের চেয়ারম্যান ও দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন কমপ্লেক্সের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দি।
ইফতার মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-উলামা, সাংবাদিক ও বিভিন্ন পেশার সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগামী ৩ মার্চ চ্যানেল এটিএন বাংলা-তে অনুষ্ঠিতব্য লাইভ ফান্ড রাইজিং কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টি পারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু, সেক্রেটারি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ ও মাওলানা রুকনুদ্দীন আহমদ, সেক্রেটারি মো. মিসবাউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ খুরশেদ উল হক, ক্যাশিয়ার হাফিজ আলী হোসাইন বাবুল, বার্মিংহাম আল ইসলাহর প্রেসিডেন্ট মাওলানা বদরুল হক খানসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন দি ব্রিটিশ মুসলিম স্কুলের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ মাহবুব কামাল, শিক্ষকবৃন্দ মাওলানা গুলজার আহমদ, মাওলানা আখতার হোসাইন জাহেদ ও মাওলানা দুলাল আহমদ, হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদ হোসাইন, আস্টন আলবার্ট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুস শহীদ, ডার্লিস্টন জামে মসজিদের খতিব মাওলানা সালেহ আহমদ মনসুরী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মফিজ খান, বিশিষ্ট অ্যাকাউন্ট্যান্ট মো. তাজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে কমিউনিটি ইফতার মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

