|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার বেথনালগ্রীনের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া এবং মেয়র লুৎফুর রহমানের কৌশলগত উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ জুবায়ের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান, সোলাইমান প্রধান, ইমরান রহমান, স্মৃতি আজাদ, সলিসিটর কামরুজ্জামান, সোহেল আহামেদ , আশিক চৌধুরী, ফারজানা, ফজলে রাব্বি সহ সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান কমিউনিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটিই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে। তিনি চাঁদপুর জেলা সমিতির সভাপতি, সেক্রেটারি এবং সংশ্লিষ্ট সকলকে এধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

সমিতির সভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাবেক সভাপতিগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সংগঠনের সভাপতি জসিমউদ্দিন তাঁর বক্তব্যে, চাঁদপুর জেলা সমিতির মূল লক্ষ্য তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চাঁদপুরবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করায় আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, আমরা যেন আমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারি এটিই আমাদের প্রত্যাশা।

সকল মত ও পথের মানুষের ব্যপক উপস্থিতি অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে এবং উপস্থিত অতিথিরা এমন আয়োজনকে কমিউনিটি সংহতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন। দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসনাত চৌধুরী দেশ, জাতিসহ বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য় শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top