|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. স্টেপনী গ্রীনে দারুল খিদমাহ মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টেপনী গ্রীনে দারুল খিদমাহ মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬

লন্ডনের স্টেপনী গ্রীনে নবনির্মিত দারুল খিদমাহ মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ সোমবার নবনির্মিত মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে কমিউনিটির বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাইলেন্ড মসজিদের ইমাম মাওলানা মাসুম আহমদ, আলহাজ হারুনুর রশিদ চৌধুরী, আলহাজ দবির কামালী, আলহাজ নোমান উদ্দিন, ব্যারিস্টার ইকবাল হোসাইন, ব্যারিস্টার তমিজ উদ্দিন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, সলিসিটর ফখরুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান, কাউন্সিলর শাফি আহমদ, কাউন্সিলর আবদুল ওয়াহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল খিদমাহ মসজিদ-মাদরাসার ফাউন্ডার পরিচালক হাফিজ মাওলানা শায়েখ নাজির উদ্দিন। তিনি বলেন, সুন্দর ও মনোরম এই মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করতে কমিউনিটির ঐক্যবদ্ধ সহযোগিতা একান্ত প্রয়োজন।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শায়েখ নাজির উদ্দিন।

উল্লেখ্য, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা দারুল ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক রোজালিন্ড গ্রিন হল ভবনটি ১ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ক্রয় করা হয়। ভবনটি মসজিদ ও মাদরাসা হিসেবে রূপান্তরের লক্ষ্যে এখন শুরু হয়েছে দারুল খিদমাহ সেন্টারের নির্মাণ কাজ।

আয়োজকরা জানান, মসজিদের জরুরি কাজ সম্পন্ন করতে এই মুহূর্তে প্রায় পাঁচ লক্ষ পাউন্ড প্রয়োজন। নির্মাণকাজ শেষ হলে প্রায় চারশ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি মহিলাদের জন্য তারাবী ও ঈদের নামাজের পৃথক ব্যবস্থাও থাকবে।

এ মহতী উদ্যোগ সফল করতে আগামী ৫ মার্চ, বৃহস্পতিবার ১৬ রমজান উপলক্ষে চ্যানেল এস টেলিভিশনে একটি লাইভ চ্যারিটি ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কমিউনিটির সকলকে অংশ নিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top