লন্ডনে খিদমাহ একাডেমির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬
লন্ডনে খিদমাহ একাডেমির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গত ১ মার্চ রবিবার অনুষ্ঠিত এ মাহফিলে কমিউনিটির সর্বস্তরের মুসল্লীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি লিডার শাহ মুনিম। বয়ান ও দোয়া পরিচালনা করেন খিদমাহ খতীব শাইখ মুজাহিদ আলী। দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফেরাত কামনা করা হয়।
একাডেমির সেক্রেটারি জাহাঙ্গীর আলম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার মেয়র প্রার্থী ফরহাদ হুসাইন, কাউন্সিলর ওসমান গনি, কাউন্সিলর আখতার আলম, কাউন্সিলর সাবিয়া কামালি, কাউন্সিলর নূর বেগম এবং কাউন্সিলর ফামি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, ডা. মোহাম্মদ আলী ফার্মার, পারভেজ কুরেশি, প্রফেসর মিসবা কামাল, প্রফেসর মাসুদ আহমেদ, আসিকুর রহমান, মানিকুর রহমান গনি, সুফি সুহেল, আবুল মিয়া, শাহ শেরওয়ান কামালি, ইঞ্জিনিয়ার জেইন মিয়া, আলহাজ্ব জয়নাল আবেদীন, নাজমুল হুদা, আব্দুল মুকিত, শাহ মালিক মোর্তুজা, আজিজুর রহমান, মাহবুব খান, মাওলানা লুৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা সাদিকুর রহমান, কারি সাইয়েদ আহমেদ, রুকন চৌধুরী, আকবর আলী, রুমেল হুসাইন, শেখ হালিম এবং মুকিত হানিফসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

