|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রয়্যাল মিন্ট গার্ডেনস এস্টেটে নতুন প্রাণের সঞ্চার: শিশুদের খেলার মাঠ ও আউটডোর জিম উদ্বোধন

রয়্যাল মিন্ট গার্ডেনস এস্টেটে নতুন প্রাণের সঞ্চার: শিশুদের খেলার মাঠ ও আউটডোর জিম উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬

টাওয়ার হিলের রয়্যাল মিন্ট গার্ডেনস এস্টেটের বাসিন্দারা স্কুলের হাফ-টার্মের ছুটির দিনে এক আনন্দঘন সময় উপভোগ করেন। শিশুদের জন্য নতুন খেলার মাঠ, আউটডোর জিমের সরঞ্জাম, নতুন বসার ব্যবস্থা এবং উন্নত ল্যান্ডস্কেপিং সহ মূলধনী উন্নয়ন কাজ সম্পন্ন হওয়া উপলক্ষে বিশেষ কমিউনিটি ফান ডে’র আয়োজন করা হয়েছিলো।

২০২৪ সালের মে মাসে কাউন্সিল বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে। এস্টেটের বাসিন্দারা জানান, তারা এলাকাটিকে আরও স্বাগত পূর্ণ ও ব্যবহারবান্ধব পরিবেশে রূপান্তর করতে চান। তাদের চাওয়ার মধ্যে ছিল শিশুদের জন্য দোলনা, স্লাইড, ক্লাইম্বিং ফ্রেমের মতো খেলার সরঞ্জাম এবং আউটডোর জিমের যন্ত্রপাতি। পাশাপাশি, নতুন স্থানটি যেন সবাই আরাম করে উপভোগ করতে পারেন, সে জন্য পিকনিক বেঞ্চ ও অতিরিক্ত বসার ব্যবস্থাও করা হয়েছে।

এই পরিবর্তন উদযাপন করতে একটি কমিউনিটি ফান ডে আয়োজন করা হয়, যেখানে শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম, খাবার এবং নতুন সুবিধাগুলো ব্যবহার করে দেখার সুযোগ ছিল। এটি ছিল একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এবং নতুন সম্পর্ক গড়ে তোলারও একটি সুযোগ।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার এন্ড লেজার বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর কামরুল হোসেন সম্প্রতি অনুষ্ঠিত এই ফান ড – তে বাসিন্দাদের সঙ্গে যোগ দেন।

এই বিনিয়োগ সম্পর্কে মন্তব্যকালে মেয়র লুৎফুর রহমান বলেন, “এই উচ্চমানের নতুন সুবিধাগুলো এস্টেটের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। খেলাধুলা, সামাজিক সংযোগ এবং শারীরিক ব্যায়াম এখন বাসিন্দাদের দোরগোড়ায় পৌঁছে গেছে।”

তিনি বলেন, “আমরা শুধু নতুন বাড়ি নির্মাণে অগ্রাধিকার দিচ্ছি না, বরং আমাদের বিদ্যমান এস্টেট ও কাউন্সিল হাউজিং উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছি। আমরা চাই টাওয়ার হ্যামলেটসের সব বাসিন্দা ভালো মানের, নিরাপদ বাসভবনে থাকুন এবং তাদের দোরগোড়ায় উন্নত কমিউনিটি সুবিধা উপভোগ করুন।”

কার্টরাইট স্ট্রিটে অবস্থিত রয়্যাল মিন্ট এস্টেট ঐতিহাসিক রয়্যাল মিন্টের পেছনে অবস্থিত এবং এর শিকড় টাওয়ার অব লন্ডনের প্রাচীন মুদ্রা তৈরির ইতিহাসের সঙ্গে জড়িত। সময়ের সঙ্গে সঙ্গে এস্টেটটি নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে ইস্ট এন্ড ডুয়েলিংস কোম্পানির নির্মিত আবাসন প্রকল্পও রয়েছে, যা কার্টরাইট স্ট্রিটকে এস্টেটের সমৃদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে।

কাউন্সিলর কামরুল হোসেন বলেন, “বাসিন্দারা আমাদের জানিয়েছেন তাদের জন্য কী গুরুত্বপূর্ণ এবং কিভাবে এস্টেটকে আরও ভালো পরিবেশে রূপান্তর করা যায়। আমরা আশা করি নতুন সুবিধাগুলো পরিবার ও ব্যক্তিদের জীবনে বাস্তব ইতিবাচক পরিবর্তন আনবে।” সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top