ব্রিস্টল, বাথ ও ওয়েস্ট বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্যের ব্রিস্টল, বাথ ও ওয়েস্ট শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) ব্রিস্টলের জালালাবাদ ইসলামিক সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রিস্টল, বাথ ও ওয়েস্ট বিএনপির সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এম. মতিউর রহমান। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিস্টল, বাথ ও ওয়েস্ট বিএনপির সিনিয়র উপদেষ্টা ও সাবেক সভাপতি সৈয়দ নূর-ই-কাদের জুনায়েদ এবং উপদেষ্টা আব্দুল গাফফার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুর্শেদ আহমেদ মতছির, সহ-সভাপতি তাজুল ইসলাম, মাখন মিয়া ও মনজুর কাদের ফারুকি, ভারপ্রাপ্ত ট্রেজারার সেহাব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক তারেক রুপ ও আলাউর রহমান আলাই, প্রচার সম্পাদক মামুন, মিজাজুল হক, আবু জাফর, মুকাদ্দির মিয়া, আমজাদ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন জালালাবাদ ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুয়াইদুল ইসলাম। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া করা হয় এবং বাংলাদেশের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

