|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে উচ্চ ও পেশাদার শিক্ষা সহায়তায় নতুন গ্র্যান্ট উদ্বোধন

টাওয়ার হ্যামলেটসে উচ্চ ও পেশাদার শিক্ষা সহায়তায় নতুন গ্র্যান্ট উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রশিক্ষণে সহায়তা দিতে চালু করা হলো টাওয়ার হ্যামলেটস এন্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্ট (টি এইচ সি ডব্লিউ এফ টি)-এর অনুদান কর্মসূচি।

১৪ মার্চ, শুক্রবার বিকেলে টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়রের অফিসে আয়োজিত এক অনাড়ম্বর প্রি-লঞ্চ অনুষ্ঠানে এই তহবিল পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই যৌথ উদ্যোগ পরিচালনা করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ গ্রুপ।

১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট তহবিলের মাধ্যমে ইতোমধ্যে ৪,৫০০ – এরও বেশি বাসিন্দা উচ্চশিক্ষা, পেশাগত যোগ্যতা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছেন।
এবারের পুনরায় চালু করা কর্মসূচির আওতায় ২ লাখ ৫০,০০০ পাউন্ড অনুদান প্রদান করা হবে, যা শিক্ষাজীবন এগিয়ে নিতে ইচ্ছুক কিন্তু আর্থিক প্রতিবন্ধকতার মুখে থাকা বাসিন্দাদের সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “শিক্ষা মানুষের জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দেয়। এই তহবিলের মাধ্যমে আমরা আমাদের বাসিন্দাদের শিক্ষার পথে আর্থিক বাঁধা কমাতে কাজ করছি, যাতে তারা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই তহবিল ইতোমধ্যে হাজারো বাসিন্দার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতেও করবে।”

ডেপুটি মেয়র এবং শিক্ষা বিষয়ক লীড মেম্বার, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “এই গ্র্যান্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। যারা আর্থিক কারণে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবে না, তাদের জন্য এটি এক বড় সহায়তা। আমরা চাই বাসিন্দারা তাদের লক্ষ্য অর্জন করুক এবং আমাদের বারা-তে আরও সুযোগ তৈরি হোক।”
ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী শোবি খান বলেন, “টাওয়ার হ্যামলেটস এন্ড ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্ট ১৯৯০ সাল থেকে বাসিন্দাদের সহায়তা করে আসছে। আমরা গর্বিত যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে এই সহযোগিতা অব্যাহত রাখছি, যা শিক্ষার সুযোগ এবং পেশাগত প্রশিক্ষণে সহায়তা করে বাসিন্দাদের জীবন ও ক্যারিয়ার বদলাতে সাহায্য করবে।”

টাওয়ার হ্যামলেটসের সেই সকল বাসিন্দা, যারা কমপক্ষে তিন বছর এই বারাতে বসবাস করছেন, জিসিএসই বা এ লেভেল শেষ করেছেন এবং আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করেছেন, তারা এই আর্থিক গ্র্যান্ট বা অনুদান লাভের যোগ্য বিবেচিত হবেন।

অনুদান সুবিধা পাওয়া যাবে উচ্চতর শিক্ষা, পেশাগত কোর্স ও প্রশিক্ষণ – এর জন্য, বিশেষ করে যাদের অন্য কোনো আর্থিক সহায়তা নেই।

২৩ মার্চ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে ২৬ জুন। কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে বাসিন্দারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইট লিঙ্কঃ https://www.towerhamlets.gov.uk/lgnl/education_and_learning/school_finance_and_support/student_finance/tower_hamlets_and_canary_wharf_Further_Education_Trust.aspx

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top