|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ আবেদন খারিজ

আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ আবেদন খারিজ

প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ২০২৫ সালের ১৮ জুন তারিখে একটি সিদ্ধান্ত নেয়, অন্তর্বর্তীকালীন হোম কেয়ার সেবার চুক্তিগুলো বিদ্যমান কিছু সরবরাহকারীকে দেওয়া হবে, কিন্তু আপসেন-কে দেওয়া হবে না।

এর কারণ ছিল ইন্টারনাল গভর্নেন্স (অভ্যন্তরীণ শাসনব্যবস্থা) ও ফিন্যান্সিয়াল কন্ট্রোলস্ (আর্থিক নিয়ন্ত্রণ) সংক্রান্ত কিছু উদ্বেগ, যা কাউন্সিলের পক্ষে স্বাধীন হিসাবরক্ষকদের (ইনডিপেনডেন্ট একাউন্টেন্টস) দ্বারা পরিচালিত তদন্তে উঠে এসেছিলো।

এর প্রতিক্রিয়ায়, অপাসেন কাউন্সিলের বিরুদ্ধে দুটি পৃথক আইনি প্রক্রিয়া (টু সেটস্ অব লিগ্যাল প্রসিডিংস্) শুরু করে, যার মাধ্যমে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়। জুডিশিয়াল রিভিউ আবেদনে, অপাসেন হাইকোর্টের কাছে এই মর্মে ঘোষণা চায় যে, কাউন্সিল বেআইনিভাবে কাজ করেছে এবং কাউন্সিলকে অপাসেন-এর সাথে অন্তর্বর্তীকালীন চুক্তি করতে ও অপাসেন-এর কাছে রেফারেল প্রেরণের নির্দেশ দিতে।

হাইকোর্ট এখন অপাসেন-কে জুডিশিয়াল রিভিউয়ের আবেদনটি এগিয়ে নেওয়ার অনুমতি দিতে অস্বীকার করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য কারণের পাশাপাশি, হাইকোর্ট এই মর্মে নির্ধারণ করেছে যে, এই মামলায় অপাসেনের অবস্থানটি যুক্তিযুক্তভাবেও সঠিক ছিল না। বিশেষ করে, আদালত সন্তুষ্ট হয়েছে যে-কাউন্সিল যুক্তিসঙ্গতভাবে কাজ করেছে এবং তার সিদ্ধান্ত গ্রহণের যথাযথ কারণ প্রদান করেছে।

যদিও সরকারি ক্রয় সংক্রান্ত আইন (লেজিসলেশন অন পাবলিক প্রকিউরমেন্ট) ভঙ্গের অভিযোগের ভিত্তিতে অপাসেন-এর অপর দাবিটি এখনও বিদ্যমান আছে, জুডিশিয়াল রিভিউ মামলার বিচারক মত প্রকাশ করেছেন যে, কাউন্সিলের পক্ষ থেকে প্রদত্ত আত্মপক্ষসমর্থন উক্ত আইনের অভিযোগকৃত লঙ্ঘনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ জবাব প্রদান করে।

কাউন্সিল আশা করে যে, এই মামলার এখানেই সমাপ্তি ঘটবে। কাউন্সিল আদালতের রায়কে স্বাগত জানায় এবং এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী যে, তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সুদৃঢ়, আইনসম্মত এবং বাসিন্দাদের স্বার্থে ছিল। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top