|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উদযাপন

ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উদযাপন

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬

কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্যের পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী এবং দোলযাত্রা উদযাপন করা হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) হাউস অব কমন্সের জুবিলি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান, শ্যাডো মন্ত্রী, এমপি, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কো-চেয়ার মেহফুজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন চেয়ার আনজান্নেরা হক। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক এমপি স্বাধীনতা দিবস ও উৎসবগুলোকে কেন্দ্র করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অবদানের ভূয়সী প্রশংসা করেন।

ঈদ উপলক্ষে মুসলিম সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন শ্যাডো ডেভেলপমেন্ট মিনিস্টার ওয়েন্ডি মর্টন এমপি, শ্যাডো হাউজিং অ্যান্ড কমিউনিটিজ মিনিস্টার ডেভিড সিমন্ডস এমপি, ডেইম হ্যারিয়েট বাল্ডউইন এমপি, জ্যাক র‍্যাঙ্কিন এমপি এবং অনুষ্ঠানের হোস্ট বব ব্ল্যাকম্যান এমপি।

বক্তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ব্রিটেন একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। তারা বাংলাদেশের অগ্রগতি এবং যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় ভবিষ্যতেও যুক্তরাজ্য পাশে থাকবে এবং কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে।

কেভিন হলিনরেক এমপি এ সময় আরও বেশি সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশিকে কনজারভেটিভ পার্টিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, কাউন্সিলর সেলিম চৌধুরী, আব্দুস সামাদ, ডেপুটি চেয়ার সুজিত সেন, ভাইস চেয়ারম্যান আব্দুস হামিদ, শামসুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুহানা আহমেদ, কোষাধ্যক্ষ হুসেইন রহিম, সাবিকুন নাহার, কাউন্সিলর নাজ ইসলাম, কাউন্সিলর আব্দুল মুবিন, ডা. জস আহমেদ, রব হাশেম, জম জম রশীদ, ইসলাম উদ্দিন, আদম গিয়াস উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top