|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

লন্ডনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬

লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গভীর শ্রদ্ধায় বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৬তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সী হলে “গানে গানে স্বাধীনতা দিবস” শীর্ষক এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানের সূচনায় প্রদর্শিত হয় একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যা নির্মাণ করেছেন চলচ্চিত্রকার মকবুল চৌধুরী। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকার গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। মুহূর্তটি উপস্থিত সবার মধ্যে একাত্তরের স্মৃতিকে যেন জীবন্ত করে তোলে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু অয়নের কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশন। এছাড়া কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভিন, স্মৃতি আজাদ ও সালাউদ্দিন শাহীন।

পরবর্তীতে শুরু হয় সংগীত পরিবেশনা। শিল্পীরা পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, মুক্তিযুদ্ধের রণসঙ্গীত এবং দেশাত্মবোধক সংগীত। গৌরি চৌধুরী, বাউল শহীদ, লাবনী বড়ুয়া, শাহনাজ সুমি, মোহনা, রুবি সরকার, মিষ্টি তালুকদার, তারেক হাসান, বন্যা তালুকদার, অমিত দে, সিগ্ধা রায়, অবলা, শ্রেয়সী, মৃদুল, জয়, শুভাঙ্গী ও সাদমান খানসহ আরও অনেকে গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় পুরো হলজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঊর্মি মাজহার, যার সাবলীল উপস্থাপনা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বাধীনতা মঞ্চের অন্যতম সংগঠক, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা কেবল একটি দিবস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। অগণিত শহীদের আত্মত্যাগ, মা-বোনের ত্যাগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত এই স্বাধীনতার ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। প্রবাসে থেকেও নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top