|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আগস্টে ব্রিটেনে ডব্লিউসিএল, অংশ নিচ্ছে বাংলাদেশসহ সাত দল

আগস্টে ব্রিটেনে ডব্লিউসিএল, অংশ নিচ্ছে বাংলাদেশসহ সাত দল

প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর আগামী আসরে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দল। চলতি বছরের আগস্ট মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’-এর আত্মপ্রকাশ উপলক্ষে গত ২৫ মার্চ বুধবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে যশোর কমিউনিটি ইউকে স্পোর্টস লিমিটেড।

এ সময় সংগঠনটির পরিচালক ইউনুস হাসান বলেন, ডব্লিউসিএল এর এবারের আসরে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তাঁর মতে, এ টুর্নামেন্ট দেশের ভেতর ও প্রবাসে থাকা সমর্থকদের মধ্যে নতুন এক সেতুবন্ধন গড়ে তুলবে, যা ক্রিকেটকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডব্লিউসিএল এর তৃতীয় সংস্করণে বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে এবার প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দেশে। এর আগে থেকেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। বাংলাদেশের এক ঝাঁক বিশ্বমানের ক্রিকেটারের অংশগ্রহণে ফলে ২০২৬ মৌসুম আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করেন তারা ।

অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগ ইতিমধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। টুর্নামেন্টটিতে অতীতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বহু তারকা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, , ডব্লিউসিএল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ। প্রথম আসরে ৩২ কোটি ৫০ লাখের বেশি দর্শক খেলা উপভোগ করেন। দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ কোটি ৩১ লাখে, যা লিগটির দ্রুত বৈশ্বিক বিস্তারের ইঙ্গিত দেয়।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top