সংক্ষিপ্ত সফরে লন্ডনে আসছেন খন্দকার সিপার আহমদ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬
আগামী ৮ এপ্রিল সংক্ষিপ্ত সফরে লন্ডনে আসছেন ব্যবসায়ী খন্দকার সিপার আহমদ। লন্ডনে পৌঁছে তিনি সেখানে বসবাসরত ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
লন্ডনে অবস্থানকালে তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮০১৭১১৯৯৫২৫২ অথবা ০৭৩৮৬০৩৫৭৪০-এ যোগাযোগ করা যাবে। আগামী ১৬ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, খন্দকার সিপার আহমদ দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক পরিচালক এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি। এ ছাড়া তিনি এয়ারলাইন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটি ও ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি সিপার এয়ার সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা এবং সিলেটের আনন্দ টাওয়ারের ব্যবস্থাপনা অংশীদার। বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত আছেন। সংবাদ বিজ্ঞপ্তি

