|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক, ‘গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ রোববার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির। দুই পর্বে বিভক্ত আয়োজনের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। নির্বাচন কমিশনার সায়েদ আহমেদ সাদের পরিচালনায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার সেলিম উদ্দিন চকলাদার। এ সময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলুসহ ইসি ও বোর্ড অব ডিরেক্টরসের ৪১ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।

দ্বিতীয় পর্বে ‘গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি দিলওয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার। কমিউনিটিতে অসামান্য অবদান ও মানবকল্যাণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কমিউনিটিতে অনবদ্য অবদানের জন্য সালেহ আহমদ খান, সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে হারুন মিয়া এবং মানবকল্যাণে অসামান্য অবদানের জন্য আইনজীবী অরিন বেগমকে ‘গোলাপগঞ্জ এক্সিল্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আপসানা বেগম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিরোধীদলীয় নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দুল আজিজ তকি, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লেখক-গবেষক ফারুক আহমেদ, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মুহিব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আলতাফ হোসেন বাইছ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সমাজসেবক নজরুল ইসলাম, আবজল হোসেন, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শাহনুর খান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া, গ্র্যান্ড রসাই ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক সাহেদ আহমদ, বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল ফয়েজ, লক্ষণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আব্দুল কাদির এবং সমাজসেবক লুৎফুর রহমান সায়েদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবু তাহের এমবিই সম্মানে ভূষিত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বন্যা তালুকদার। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top