|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬

LONDON, UK – CIRCA JUNE 2017: A polling Station sign

আগামী ৭ মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্বাহী মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলের ৪৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও নির্বাহী মেয়র নির্বাচিত করতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে কাউন্সিল কর্তৃপক্ষ। নমিনেশন জমা দেওয়ার শেষ সময় ৯ এপ্রিল বিকেল ৪টা, যা টাওয়ার হ্যামলেটস টাউন হলে জমা দিতে হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা (স্টেটমেন্ট অব পারসন্স নমিনেটেড) ১০ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে।

নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় ২০ এপ্রিল মধ্যরাত। ডাকযোগে ভোট দেওয়ার জন্য আবেদন করতে হবে ২১ এপ্রিল বিকেল ৫টার মধ্যে। অন্যদিকে, প্রতিনিধি মারফত (প্রক্সি ভোট) ভোট দেওয়ার জন্য আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল বিকেল ৫টা। ভোটার আইডি না থাকলে ভোটার অথরিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ভোটাররা, যার শেষ সময়ও ২৮ এপ্রিল।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় ফটো সম্বলিত ভোটার আইডি প্রদর্শন বাধ্যতামূলক। ব্যালট পেপার গণনা শুরু হবে ৮ মে সকাল সাড়ে ৮টায়, লন্ডনের এক্সেল সেন্টারে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মধ্যে ডাকযোগে ভোটার যারা পুনরায় আবেদন করেননি, তাদের ডাকযোগে ভোট বাতিল হয়ে যেতে পারে। ফলে তাদের সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ফটো আইডি দেখিয়ে ভোট দিতে হবে। নির্বাচনী কোনো অনিয়ম দেখতে পেলে কাউন্সিলের ইলেক্টোরাল সার্ভিসেস টিমের সঙ্গে যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ। প্রার্থীদের চূড়ান্ত তালিকা, ভোটকেন্দ্রের ঠিকানা ও অন্যান্য বিস্তারিত তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top