|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভিক্টোরিয়া পার্কে বিনামূল্যে পারিবারিক সাইকেল প্রশিক্ষণ

ভিক্টোরিয়া পার্কে বিনামূল্যে পারিবারিক সাইকেল প্রশিক্ষণ


প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬

Students at Thomas Tallis school in Greenwich receieve Level 3 Bikeability cycle training

অটোম বা বসন্তের ছুটিতে পুরো পরিবার নিয়ে সুস্থ বিনোদনের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে বাইকওয়ার্কস। টাওয়ার হ্যামলেটস বারায় বসবাসকারী, কর্মরত বা পড়াশোনা করা পরিবারগুলোর জন্য ভিক্টোরিয়া পার্কে আয়োজন করা হয়েছে বিনামূল্যের পারিবারিক সাইকেল প্রশিক্ষণের। যারা সাইকেল চালাতে একটু ভয় পান বা নিজের ও পরিবারের সদস্যদের দক্ষতা বাড়াতে চান, তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ। এই সুযোগ নেওয়ার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বারার বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।

বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা পার্কের নিরাপদ পরিবেশে শুরু থেকে শেখাবেন কীভাবে আনন্দের সাথে পুরো পরিবার একসঙ্গে সাইকেল চালানো যায়। আগ্রহী ব্যক্তিদের আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে, আর যারা টাওয়ার হ্যামলেটসে থাকেন, কাজ করেন বা পড়েন, তারাই শুধু এই সুবিধা পাবেন।

প্রতিটি সেশনের মেয়াদ দুই ঘণ্টা, এবং একটি পরিবারে সর্বোচ্চ ৬ জন অংশ নিতে পারেন তবে অবশ্যই বাবা-মা বা অভিভাবক উপস্থিত থাকতে হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা ৩০ মিনিট – এই দুইটি সময়-স্লটে প্রশিক্ষণ চলবে।
আপনার নিজের বাইক না থাকলেও চিন্তার কিছু নেই, প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিনামূল্যে বাইক ও হেলমেট দেওয়া হবে। তবে একটি শর্ত আছে, প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও বুকিং নিশ্চিত করতে ৫ পাউন্ড জামানত দিতে হবে, যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হবে।

শুধু সাধারণ প্রশিক্ষণই নয়, বাইকওয়ার্কসের “অল এবিলিটি সাইক্লিং ক্লাব” সবার জন্য দরজা খোলা রেখেছে, যা মূলত প্রতিবন্ধী ব্যক্তি বা যারা শারীরিক ও মানসিকভাবে কিছুটা পিছিয়ে তাদের জন্য। এখানে হুইলচেয়ার প্ল্যাটফর্ম বাইক, ট্রাইসাইকেল, এমনকি পাশাপাশি বসে চালানোর বাইকও রয়েছে।

এই ক্লাবে অংশ নিতে কোনো বুকিংয়ের প্রয়োজন নেই; প্রতি বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ১টা পর্যন্ত এবং প্রতি বিকল্প শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬ বছরের নিচে ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সবার জন্য এই সেশন চলে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, সাইকেল চালনা শুধু শরীর ভালো রাখে না, এটি পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করে। বর্তমান দূষিত বাতাস ও যানজটের যুগে সাইকেল একটি চমৎকার সমাধান, আর এই উদ্যোগের মাধ্যমে তারা চায় মানুষজন নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে সাইকেল চালাতে শিখুক। যেকোনো প্রশ্ন বা বুকিংয়ের জন্য ইমেইল করতে পারেন enquiries@bikeworks.org.uk ঠিকানায় অথবা ফোন করতে পারেন ০২০ ৮৯৮০ ৭৯৯৮ নম্বরে। ভিক্টোরিয়া পার্কের পূর্ব পাশে পার্নেল রোড দিয়ে ঢুকে বাইকওয়ার্কসের হাবে গেলেই মিলবে এই সুযোগ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top