|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বর্ণাঢ্য আয়োজনে এক্সেল টিউটরসের ‘অ্যাওয়ার্ড শিরোমণি’ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে এক্সেল টিউটরসের ‘অ্যাওয়ার্ড শিরোমণি’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬

খালেদ মাসুদ রনি:: বর্ণাঢ্য আয়োজনে এক্সেল টিউটরস লন্ডনের কমার্শিয়াল রোড ব্রাঞ্চের ২০২৬ সালের ‘অ্যাওয়ার্ড শিরোমণি’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। গত বুধবার বিকেলে লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এক্সেল টিউটরসের ডিরেক্টর আনিস জামানের সভাপতিত্বে এবং ম্যানেজার ইমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ড. মঞ্জু শওকত, কুইন মেরি ইউনিভার্সিটির রিডার ইন রোবোটিক্স অ্যান্ড কন্ট্রোলস ড. হাসান সহিদ, অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে সম্পৃক্ত একাডেমিক ব্যক্তিত্ব প্রফেসর ড. ক্রিস ইমাফিডন এবং এক্সেল টিউটরসের প্রিন্সিপাল জনাথন ওমানি। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মিজানুর রহমানসহ অনেকে।

দীর্ঘ ১৮ বছর ধরে পূর্ব লন্ডনসহ বৃহত্তর কমিউনিটিতে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে এক্সেল টিউটরস। স্কুল সাপোর্ট, টিউশন, একাডেমিক গাইডেন্স, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সাম্প্রতিক মক পরীক্ষায় যারা গ্রেড ৮ বা ৯, A বা A*, অথবা ৯০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে, তাদের সাফল্যকে স্বীকৃতি জানাতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে একে একে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কার।

অতিথিরা বলেন, এ আয়োজন শুধু পুরস্কার বিতরণ নয়; এটি শিক্ষার্থীদের পরিশ্রম, পরিবারের ত্যাগ এবং শিক্ষকদের নিবেদনের স্বীকৃতি। তারা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে শিক্ষা, শৃঙ্খলা, উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাদের মতে, আজকের সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের ভিত্তি।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মিজানুর রহমান। তিনি বলেন, এক্সেল টিউটরস শুধু ভালো ফলাফলই এনে দেয় না, বরং শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং বড় স্বপ্ন দেখার মানসিকতা গড়ে তোলে। এতে অভিভাবকরা সন্তুষ্ট।

এক্সেল টিউটরসের ডিরেক্টর আনিস জামান বলেন, শুধু পরীক্ষার ফল নয়, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি অগ্রগতি, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়। নিয়মিত ফিডব্যাক ও গাইডেন্সের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

হোয়াইটচ্যাপেলে আয়োজিত এ অ্যাওয়ার্ড সেরিমনি একদিকে যেমন শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করেছে, তেমনি শিক্ষা ক্ষেত্রে এক্সেল টিউটরসের দীর্ঘদিনের অবদানও তুলে ধরেছে নতুনভাবে। অনুষ্ঠানের শেষে প্রায় ১৩৫ জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top