জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগরীর ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আশফাকুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি সৈয়দ রিয়াজ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি মাওলানা শোয়াইব আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, বাংলাদেশ থেকে আগত মুহাদ্দিসে হবিগঞ্জীর জামাতা মাওলানা মুজাহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও লন্ডন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়ী, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি হাফিজ জিয়া উদ্দিন ও হাফিজ রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই আল-হাদী এবং ওয়েলফেয়ার সম্পাদক মাওলানা দিলোওয়ার হোসাইন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন টাওয়ার হ্যামলেটস নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ধরনের পরিস্থিতি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
সভায় নেতৃবৃন্দ মুসলিম উম্মাহর ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন এবং বিশ্ব পরিস্থিতিতে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।সংবাদ বিজ্ঞপ্তি

