|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনে রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন

পূর্ব লন্ডনে রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন


প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬

পূর্ব লন্ডনের প্রতিশ্রুতিশীল ক্রিকেট দল রমফোর্ড রাইডার্স তাদের মৌসুমের নতুন জার্সি উন্মোচন করেছে। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় টাওয়ার হ্যামলেটসের হার্কনেস হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি উন্মোচন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহকারী কোষাধ্যক্ষ এবং রমফোর্ড রাইডার্সের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক মো. এখলাছুর রহমান পাক্কুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্পন্সর প্রতিনিধি এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

হলুদ ও কালো রঙের সমন্বয়ে তৈরি নতুন জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে লাক্স ফার্নিশিং এবং সহযোগী স্পন্সর হিসেবে সিনেমা এডিটস, কুয়াব, ওয়ান সাহাদাহ, রাহুল ইবি আনপ্লাগড স্টোরি, এবং ডান্টন গ্রিল অ্যান্ড স্পাইস-এর লোগো স্থান পেয়েছে। অনুষ্ঠানে খেলোয়াড় ও অতিথিরা ব্যানারের সামনে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুল আলম রতন (সিইও, সিকেসি.লন্ডন), ভিক্টোরিয়া পার্ক টি-টুয়েন্টি ব্লাস্টের সিইও ও ক্রিকেটার, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হুসাইন এবং লাক্স ফার্নিশিং-এর স্বত্বাধিকারী এমরান রহমান।

রমফোর্ড রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কর্ণধার রেজুওয়ান হুসেন পাবেল ও অধিনায়ক আমিনুল রহমান ইমন।

এছাড়া উপস্থিত ছিলেন ভিপি টি-টুয়েন্টি ব্লাস্টের প্রেসিডেন্ট নাজমুল হোসাইন, সেক্রেটারি আক্তার রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক আকরামুল হুসেইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, নির্বাহী সদস্য সরুয়ার হুসেইন, বাংলা পোস্টের সম্পাদক সালেহ আহমেদ, এটিএন বাংলা ইউকে’র প্রধান ভিডিও এডিটর আফজাল হোসেন, কিউ নিউজের সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ, এরিয়াল আর্ক কর্ণধার আবু ফয়সাল, ভিডিওগ্রাফার মুন্না আহমেদ এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পরিচালক মো. এখলাছুর রহমান পাক্কু বলেন, “রমফোর্ড রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, এটি আমাদের কমিউনিটির তরুণদের একটি প্ল্যাটফর্ম। এই নতুন জার্সি আমাদের ঐক্য, শৃঙ্খলা এবং বিজয়ের প্রতীক। নতুন মৌসুমে আমরা ক্রীড়া নৈপুণ্যের পাশাপাশি কমিউনিটির কল্যাণে কাজ করে যেতে চাই।”

কর্ণধার রাহুল ইব্রাহিম বলেন, “স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে রমফোর্ড রাইডার্স নিয়মিত কাজ করে যাচ্ছে। ‘ওয়ান শাহাদাহ ট্রাস্ট’-এর মাধ্যমে ২০ জন এতিম শিশুর পড়াশোনা, খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খেলোয়াড়দের শৃঙ্খলা নিশ্চিত করতে সময়মতো অনুপস্থিতির ক্ষেত্রে জরিমানার অর্থ ট্রাস্টে দান করা হবে। এটি আমাদের সবার যৌথ উদ্যোগ।”

উল্লেখ্য, রমফোর্ড রাইডার্স পূর্ব লন্ডনভিত্তিক একটি অরাজনৈতিক ক্রীড়া সংগঠন, যা গত বছর থেকে স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে সুনামের সাথে অংশগ্রহণ করে আসছে।

অনুষ্ঠানের শেষে প্রধান স্পন্সর লাক্স ফার্নিশিং-এর কর্ণধার এমরান রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top