|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নতুন কমিটি গঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নতুন কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬

অধ‍্যাপক সফিকুল হক স্বপনকে সভাপতি, সলিসিটর আবুল কালাম রোকনকে সাধারণ সম্পাদক এবং ফয়সল উদ্দীনকে কোষাধ‍্যক্ষ নির্বাচিত করে চ‍্যারেটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্য‍্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।
গত ৫ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইউসুফ জাকারিয়া খানের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়সাল উদ্দীন।

দুই পর্বের দ্বি-বার্ষিক এ সভার শুরুতে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাধারণ সম্পাদক সদ‍্যপ্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিগত মেয়াদের চ‍্যারিটিমূলক বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সংগঠনের কোষাধ্যক্ষ সলিসিটর আবুল কালাম রুকন সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।

দ্বি-বার্ষিক সভার দ্বিতীয়পর্বে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফাইজ মোহাম্মদ রহমান, নির্বাচন কমিশনার প্রতিষ্ঠাতা সভাপতি সুহেল রহমান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু রহমান নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন রানার নাম ঘোষণা করেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণার অনুরোধ করা হয় । এ ছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন সদ‍্যসাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ, ফাইজ এম রহমান, অধ্যাপক সফিকুল হক স্বপন, সুহেল রহমান, সৈয়দ এনাম হোসেন, সোহরাব হোসেন, ফরিজ আলী, ফখরুল আলম, শাহাব উদ্দিন আহমেদ, আব্দুল মোমিন চৌধুরী ময়না, হাফিজ লিয়াকত, ইউসুফ জাকারিয়া খান, জাকির হোসেন, আজিজুর রহমান, আব্দুল মানিক, সালা উদ্দীন এনাম, সলিসিটর আবুল কালাম রুকন, মাহমুদ হোসেন রানা, ফয়সাল উদ্দীন ও আবু রহমান।

চ‍্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নব নির্বাচিত সভাপতি অধ‍্যাপক সফিকুল হক স্বপন তার প্রতিক্রিয়া ব‍্যক্ত করে বলেন, তিনি ফাউন্ডেশনের লক্ষ‍্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান এবং সেজন‍্য তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সভার শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয় এবং নৈশভোজ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top