|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন : ভোট গণনা ও ফলাফল কোথায় কখন?

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন : ভোট গণনা ও ফলাফল কোথায় কখন?

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬

দেশ ডেস্ক, ৮ মে ২০২৬ : টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও কাউন্সিলার নির্বাচনের ভোট গণনা পৃথক দুইদিনে অনুষ্ঠিত হচ্ছে । ৮ মে শুক্রবার হচ্ছে মেয়র নির্বাচনের ভোট গণনা । আর ৯ মে শনিবার অনুষ্ঠিত হবে ২০ ওয়ার্ডের প্রায় ৩০০ কাউন্সিলার প্রার্থীর ভোট গণনা । দুইটোই হবে এক্সেল সেন্টারে ।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিকেশন অফিসার মাহবুব রহমান বুধবার রাতে সাপ্তাহিক দেশকে জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে মেয়র নির্বাচনের ব্যালট পেপার ভেরিফিকেশন শুরু হবে । দুপুর ১টার দিকে শুরু হবে গণনা । আশা করা হচ্ছে, বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ফলাফল ঘোষনা করা হতে পারে । তিনি আরো জানান, আগে যে প্রথম প্রেফারেন্স ও সেকেন্ড প্রেফারেন্স পদ্ধতিতে ভোট গণনা হতো, সেই নিয়ম আর বহাল নেই । সম্ভবত সরকার সেটি বাতিল করেছে । এখন শুধু প্রথম প্রেফারেন্স-এ ভোট গণনা হবে । প্রথম প্রেফারেন্সে যিনি বেশি ভোট পাবেন তিনিই বিজয়ী হবেন।

আর ৯ মে শনিবার সকাল ৯টা থেকে শুরু হবে ২০ ওয়ার্ডের প্রার্থীদের ভোট গণনা । যেহেতু প্রায় ৩০০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই ২০ ওয়ার্ডের ভোট গননা শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। পর্যায়ক্রমে একেকটি ওয়ার্ডের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষনা করা হবে।

উল্লেখ্য, এবারে মেয়র নির্বাচনে বর্তমান নির্বাহী মেয়র অ্যাসপায়ার পার্টির লুৎফুর রহমানসহ মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪জন বৃটিশ-বাংলাদেশী । তাঁরা হলেন অ্যাসপায়ার পার্টির বর্তমান মেয়র লুৎফুর রহমান, লেবার পার্টির কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস ইণ্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী জামি আলী ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টির (লিব ডেম) মোহাম্মদ আবদুল হান্নান ।এ ছাড়াও রয়েছেন, কনজারভেটিভ পার্টির ডমিনিক নোলান, গ্রিন পার্টির হীরা খান, ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড স্যোশালিস্ট কোয়ালিশনের হুগো পিয়েরে, রিফর্ম ইউকের জন বোলার্ড ও স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা।

তবে নির্বাচন উপলক্ষে প্রকাশিত বিভিন্ন সংস্থার জরিপ বলছে, বর্তমান মেয়র লুৎফুর রহমানই ফের নির্বাচিত হবেন। দ্বিতীয় হতে পারেন লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম এবং তৃতীয় হতে পারেন ইন্ডিপেন্ডেন্ট দলের প্রার্থী ব্যারিস্টার জামি আলী ।

লুৎফুর রহমান নির্বাচিত হলে তিনি হবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চতুর্থবার নির্বাচিত বৃটিশ-বাংলাদেশী মেয়র । ২০১০ সালে গণভোটের মাধ্যমে নির্বাহী মেয়র নির্বাচন পদ্ধতি চালু হওয়ার পর লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাড়িয়ে বিশাল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচিত হোন। এরপর ২০১৪ সালে তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হোন । এরপর ২০২২ সালে তৃতীয়বারের মতো । আর এবার নির্বাচিত হলে তিনি হবেন চতুর্থবার নির্বাচিত বৃটিশ-বাঙালি নির্বাহী মেয়র।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top