|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লন্ডনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬

লন্ডনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের (বিইএসইটি) ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘মিট অ্যান্ড গ্রিট-ঈদ পুনর্মিলনী’ শীর্ষক এ আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ট্রাস্টি, সদস্য ও অতিথিরা অংশ নেন।

গত ১১ মে, সোমবার লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক অতিথির উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদ পুনর্মিলনীর আনন্দঘন আয়োজনের পাশাপাশি এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের চলমান শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে নতুন ট্রাস্টি ও সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় অতিথিদের সঙ্গে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডক্টর সৈয়দ মাশুক আহমদ। পরে বিইএসইটি’র চেয়ারম্যান মহিব উদ্দিন উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং ট্রাস্টি জামাল উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি হাবিবুর রহমান ও ট্রাস্টি কায়সার খান।

অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসে সিলেটে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা। উদ্যোগটি উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মহিবুর রহমান, দিলওয়ার হুসাইন দিলু, আব্দুল বারী, কাউন্সিলর সৈয়দ আবুল বশর, তোফাজ্জল মিয়া, আবুল লেইছ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কায়সার খান, আমিনুল হক জিলু, দিলওয়ার হুসাইন, মামুন রশিদ, শায়েস্তা চৌধুরী, করিম উদ্দিন, আকবর হোসেন, আব্দুল হাই, এ কে ইয়াহইয়া, শামসুল হক, মোহাম্মদ মজনু মিয়া, নাজাম উদ্দিন, সৈয়দুর রহমান বিপুল, সিদ্দিকুর রহমান জয়নাল এবং আরমান আলী।

বক্তারা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের শিক্ষা ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। পরিশেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শেষ হয় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top