লন্ডনে রয়্যাল লাইফ ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন : দুবাইয়ে প্রোপার্টি মার্কেটে বিনিয়োগ করে ‘গোল্ডেন ভিসা’ লাভের সুযোগ
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬
দেশ ডেস্ক, ১৬ মে ২০২৬:: বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে নিরাপদ বিনিয়োগের বড় সুযোগ তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন (প্রোপার্টি) খাতে। সেখানে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের মাধ্যমে সম্পদের শতভাগ মালিকানা ও সম্পূর্ণ করমুক্ত আয়ের পাশাপাশি পরিবারসহ মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন ভিসা’ পাওয়ার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।
গত ১৫ মে শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সম্ভাবনার কথা তুলে ধরে ‘রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল’।
সংবাদ সম্মেলনে রয়্যাল লাইফ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, আজ আমরা এখানে কোনো প্রথাগত বা জটিল ব্যবসায়িক আলোচনার জন্য সমবেত হইনি; বরং অত্যন্ত সহজ ও সাবলীলভাবে একটি চমৎকার সম্ভাবনা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ আপনাদের সামনে তুলে ধরতে এসেছি।
এতে দুবাইয়ের আবাসন খাতের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে দুবাইয়ের আবাসন খাত বা প্রোপার্টি মার্কেট এখন বিনিয়োগের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং আকর্ষণীয় মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। দুবাইয়ে বিনিয়োগের সুবিধাগুলো অত্যন্ত স্পষ্ট এবং যুগোপযোগী। সেখানে প্রোপার্টি ক্রয়ের মাধ্যমে আপনারা পাচ্ছেন সম্পদের শতভাগ মালিকানা এবং সম্পূর্ণ করমুক্ত আয়ের সুবিধা। অর্থাৎ, আপনার উপার্জিত লভ্যাংশ বা ভাড়ার পুরো অর্থই আপনার কাছে থাকছে, যা বর্তমান সময়ে অন্য কোথাও ভাবা কঠিন।
এর পাশাপাশি, এটি বিশ্বের অন্যতম নিরাপদ, শান্তিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল একটি শহর, যা আপনার বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। সেই সাথে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের জন্য সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে, যা জীবনযাত্রাকে নিয়ে যাবে এক আন্তর্জাতিক উচ্চতায়।
বিনিয়োগকারীদের জন্য একটি বড় ধামাকা ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সবচেয়ে আনন্দের বিষয় হলো, আজকের এই আয়োজন উপলক্ষে আমরা বর্তমানে সর্বোচ্চ ১৬% এক্সক্লুসিভ অফার ঘোষণা করছি। এই বিশেষ ছাড়ের কারণে বিনিয়োগের শুরুতেই একটি বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে, যা বিনিয়োগকারীদের সামগ্রিক মুনাফাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
আয়োজকেরা গণমাধ্যমকর্মীদে সহযোগিতা কামনা করে বলেন, আমরা চাই, যারা বিনিয়োগ করতে আগ্রহী এবং সচেতন বিনিয়োগকারীদের কাছে সীমিত সময়ের সুযোগটি মূল্যায়ন করতে পারেন। আপনাদের মূল্যবান নিউজ পোর্টালে এটি প্রচার করে দুবাই প্রোপার্টি মার্কেটের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারেন। রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল সবসময় সর্বোচ্চ স্বচ্ছতা ও গভীর আস্থার সাথে বিনিয়োগকারীদের প্রতিটি পদক্ষেপে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।


