|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ঢাবির জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

লন্ডনে ঢাবির জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬

লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ এলেও প্রবাসী বাঙালির হৃদয়ে নতুন বছরের আবহকে ধারণ করেই গত ১৬ মে পূর্ব লন্ডনের নিউবেরি পার্কের ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে আয়োজনটি রূপ নেয় প্রাণবন্ত এক সাংস্কৃতিক মিলনমেলায়। গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যধর্মী পরিবেশনার সমন্বয়ে প্রবাসে বাংলা সংস্কৃতির বহুমাত্রিক প্রকাশ দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতেই নতুন প্রজন্মের পরিবেশনায় মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত। শিশু ও তরুণ শিল্পীদের অংশগ্রহণ যেন স্মরণ করিয়ে দেয়-বাংলা সংস্কৃতি কেবল সংরক্ষণের বিষয় নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এক উত্তরাধিকার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতিনাট্য ‘আনন্দলোকে, মঙ্গলালোকে’। সংগীত, আবৃত্তি, নৃত্য ও বর্ণনার সমন্বয়ে নির্মিত এই পরিবেশনায় উৎসবের আনন্দের পাশাপাশি মানবিক সংযোগ ও সামাজিক সম্প্রীতির বার্তাও উঠে আসে। দর্শকদের কাছে এটি ছিল এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা বলেন, দীর্ঘদিন পর এমন আয়োজন কমিউনিটির মানুষকে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। তারা প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি স্বপন নন্দী, সাধারণ সম্পাদক শ্যামল রায় এবং কোষাধ্যক্ষ মিলটন সাহা। তারা আগত অতিথি, সিনিয়র সদস্য ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঐতিহ্যবাহী পুতুলনাচ ও অতিথি শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে। সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা ও সমন্বয় করেন সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব সাহা। সংগীত নির্দেশনায় ছিলেন যুক্তরাজ্যের সংগীতশিল্পী গৌরী চৌধুরী এবং নৃত্য পরিচালনায় ছিলেন অদিতি রায়।

এ ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী শিল্পী সঞ্জয় দে আধুনিক বাংলা গান পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় দর্শকদের মাঝে ফিরে আসে নব্বই দশকের বাংলা গানের নস্টালজিক আবহ।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের সদস্যদের তৈরি বিভিন্ন ধরনের পিঠা ও নৈশভোজ পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top