|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচিত আবু তালহা চৌধুরী

দ্বিতীয়বারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচিত আবু তালহা চৌধুরী

প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় বারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবু তালহা চৌধুরী। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি অ্যাসপায়ার পার্টির প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেন।

আবু তালহা চৌধুরী ২০২২ সালে টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি চার বছর ‘ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজ’ হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। চলতি মেয়াদে তাঁকে ‘ফাইন্যান্স অ্যান্ড রিসোর্সেস’ বিষয়ক ক্যাবিনেট সদস্যের দায়িত্ব প্রদান করা হয়েছে।

তাঁর পুনর্নির্বাচিত হওয়ার খবরে ইতোমধ্যে লন্ডনের ক্যানারি ওয়ার্ফে আনন্দসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মৌলভীবাজারের শাহবন্দর হাফিজিয়া মাদ্রাসা এবং শ্যামরার বাজার জামে মসজিদে পাঁচটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অংশগ্রহণে শোকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আবু তালহা চৌধুরী মৌলভীবাজারের সিংকাপনী মাওলানা পরিবারের একজন কৃতী উত্তরসূরি। তিনি সাংবাদিক, কমিউনিটি সংগঠক ও অ্যাসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ওলীয়ে কামেল হাফেজ মাওলানা শাহ সুফী আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (রহ.)।

তাঁর এই সাফল্যে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটির সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি আবু তালহা চৌধুরীর ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও অগ্রগতি কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top