|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ‍্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ‍্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬


প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬

দেশ ডেস্ক, ১ জুন ২০২৬ : উৎসবমুখর পরিবেশে লন্ডন-বাংলা প্রেস ক্লাবের অভ‍্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন হয়েছে । ৩১ মে রোববার দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সদস‍্যরা অংশ নেন । লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা মিলন মেলায় পরিনত হয়। প্রেস ক্লাব কার্যালয়ে এই প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও লুডু খেলায় বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন । ক্যারাম খেলায় সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকলেও দাবা এবং লুডু খেলাতেও অংশগ্রহণকারী চোখে পড়ার মতো ছিলো। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই । কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন বা কার হাতে উঠছে এবারের ট্রফি। তুমুল প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হন শামীম আহমদ এবং রানার্সআপ হন আসাদ্দুজ্জামান মুকুল । তাছাড়া ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান ও রানার্স আপ হন সামসুল ইসলাম । লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বুলবুল হাসান ও রানার্স আপ হন বাহার উদ্দিন।
টুর্নামেন্ট শেষে বিকালে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি ব‍্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুল হুসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান । সাংবাদিক আবু মুসা হাসানসহ ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন সফলভাবে দাবা টুর্নামেন্ট সম্পন্ন করতে সহযোগিতার জন্য ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।
পুরস্কার বিতরণীর শুরুতেই টুর্নামেন্টের সাব কমিটির সকল সদস্যকে মেডেল পরিয়ে দেওয়া হয় । এবারের সাব কমিটিতে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সহ সভাপতি আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল এবং এনাম চৌধুরী । ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন প্রতিযোগিতার সমন্বয় করে সাব কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান । ক্লাবের নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেলের ক্রীড়া পরিচালনায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। খেলার নিয়ম তৈরী করা থেকে শুরু করে খুব নিপুণভাবে তদারকি করেছেন।
প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী তাঁর বক্তব্যে প্রতি বছরের ন্যায় এবারের টুর্নামেন্ট সফলভাবে শেষ করায় সকলকে আন্তরিক ধন‍্যবাদ জানান । তিনি ভবিষ‍্যতে টর্নামেন্ট আরো সমৃদ্ধ করতে সদস‍্যদের পরামর্শ ও সহযোগিতা চান ।

প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন বলেন, জয় পরাজয় মূখ্য নয়, অংশগ্রহণ করাটাই বড় বিষয়। আগামীতে ক্রিকেট এবং ক্লাবের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট সফল করে তুলতেও সকলের প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে এমনটা প্রত্যাশা করেন তিনি । ইসি কমিটির মধ্য থেকে আরো উপস্থিত থেকে অংশ গ্রহণকারীদের মেডেল তুলে দেন ট্রেজারার আব্দুল হান্নান, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এ্যাসিস্ট্যান্ট ট্র্বেজারার এখলাছুর রহমান পাক্কু, ১ম নির্বাহী সদস্য সারোয়ার হোসেন ও নির্বাহী সদস্য লোকমান কাজী। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসনসহ অনেক সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন ।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারি সকল টিমকে ধন্যবাদ জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান এবং ট্রফি ও মেডেল তুলে দেন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top