|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এমসিএ’র ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা

এমসিএ’র ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬

মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) এর উদ্যোগে ৩ জুন বুধবার বার্ষিক ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে । এতে লন্ডনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এমসিএ’র কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ ঈদুল আজহার শিক্ষা এবং হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ তুলে ধরে সমাজে পারস্পরিক সহমর্মিতা, দায়িত্ববোধ ও সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানুষের পাশে দাঁড়ানো, প্রবীণদের সম্মান করা, তরুণদের উৎসাহিত করা এবং সমাজে ভালোবাসা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা।

এমসিএ’র সহকারী সাধারণ সম্পাদক হাসান কাউসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি তুলে ধরেন সাধারণ সম্পাদক নূরুল মতিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান, হ্যাকনির এক্সিকিউটিভ মেয়র জো গারবেট,

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক মহাসচিব ড. মুহাম্মদ আবদুল বারী এমবিই ডিএল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমেদ, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের উপ-মহাসচিব মাসউদ আহমেদ, সিটিজেন্স ইউকের টেলকো’র লিড অর্গানাইজার ইমানুয়েল গোটোরা, টুগেদার অ্যালায়েন্সের চেয়ারম্যান কেভিন কোর্টনি।

বক্তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমাজের শক্তি হিসেবে উল্লেখ করে সামাজিক সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস ও হ্যাকনির মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা এমসিএ’র স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টা ও সফল আয়োজনের প্রশংসা করেন।

এমসিএ নেতৃবৃন্দ জানান, সংগঠনটি ভবিষ্যতেও আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং কমিউনিটি উন্নয়নে কাজ করে যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top